advertisement

আত্মসমর্পণের পরেই জামিন বিক্রমের

Last Updated:

শুক্রবার আগাম জামিন পেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের ৷ এক হাজার টাকার বন্ডে তাকে আগাম জামিন দেওয়া হয়েছে ৷

#কলকাতা: শুক্রবার আগাম জামিন পেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের ৷ এক হাজার টাকার বন্ডে তাকে আগাম জামিন দেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার বিক্রম চট্টোপাধ্যায়কে হাজিরার নোটিস পাঠায় টালিগঞ্জ থানা ৷ এরপর আইনি জটিলতা থেকে বাঁচতেই শুক্রবার সকালে আদালতে আত্মসমর্পণ করেন অভিনেতা ৷
ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকালই  ছাড়া পেয়েছেন বিক্রম ৷ আহত অভিনেতা এখন প্রায় সুস্থ ৷ বিক্রমের শারীরিক অবস্থা স্থিতিশীল জানতে পারার পরই তাঁকে তলব করে পুলিশ ৷
শনিবার পার্টি থেকে ফেরার সময় ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয় মডেল-অ্যাঙ্কার সোনিকা সিং চৌহানের ৷ দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন বিক্রমই ৷ দুর্ঘটনায় তিনিও মারাত্মক আহত হন। লেক মার্কেটের কাছে প্রচন্ড গতিতে ডিভাইডারে ধাক্কা মারে বিক্রমদের গাড়ি। গাড়ির সামনের অংশ গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনিকার।
advertisement
advertisement
সোমবার টালিগঞ্জ থানায় বিক্রমের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেন সোনিকার মামা ৷ যদিও এর আগেই পুলিশ অভিনেতার বিরুদ্ধে ৩০৪ এ, ৪২৭ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল ৷ সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিক্রমকে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আত্মসমর্পণের পরেই জামিন বিক্রমের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement