advertisement

সোনিকার করা মেসেজ পুলিশকে দেখালেন বিক্রম, সোনিকা মৃত্যু রহস্যে নতুন মোড়

Last Updated:

সোনিকা মৃত্যু রহস্যে ফের নতুন মোড় ৷ বুধবার পুলিশ ফের জেরা করে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে ৷

#কলকাতা: সোনিকা মৃত্যু রহস্যে ফের নতুন মোড় ৷ বুধবার পুলিশ ফের জেরা করে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে ৷ আর তাঁর বক্তব্য থেকেই উঠে এল নতুন তথ্য ৷
দুর্ঘটনার পর থেকেই মিলছে না সোনিকার মোবাইল ৷ তদন্তের সুবিধার জন্য সোনিকার মোবাইলের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ বুধবার পুলিশি জেরায় বিক্রম পুলিশের কাছে জমা দিয়েছেন সোনিকার কিছু এসএমএস ও হোয়াটসঅ্যাপ চ্যাট ৷ যা থেকেই পুলিশ নিশ্চিত, গত চার মাস ধরে বিক্রমের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন সোনিকা ৷
এমনকী, পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবারের জেরায় বিক্রম পুলিশকে জানিয়েছেন, সোনিকার বয়ফ্রেন্ড অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কের অবনতির কথা দীর্ঘদিন ধরেই সোনিকা জানিয়েছিলেন বিক্রমকে ৷ এমনকী, দুর্ঘটনার রাতেও গাড়িতে বসে ওই কথাই আলোচনা করছিলেন সোনিকা ও বিক্রম ৷ সাহেবের সঙ্গে নভেম্বর মাসেই বিয়ে হওয়ার কথা ছিল সোনিকা সিং চৌহানের ৷
advertisement
advertisement
বুধবার বিক্রমের জেরা করার পর প্রাথমিকভাবে পুরো ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সোনিকার করা মেসেজ পুলিশকে দেখালেন বিক্রম, সোনিকা মৃত্যু রহস্যে নতুন মোড়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement