advertisement

আবার কোন কারণে পিছিয়ে গেল আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ, পড়ুন

Last Updated:

আইনি জটে বহুদিন ধরে আটকে ছিল রাজ্যের শিক্ষক নিয়োগ ৷ রাজ্যে উচ্চ প্রাথমিক স্তরে যোগ্য শিক্ষকের অভাবে অচল হয়ে পড়ছে শিক্ষাব্যবস্থা ৷

#কলকাতা: আইনি জটে বহুদিন ধরে আটকে ছিল রাজ্যের শিক্ষক নিয়োগ ৷ রাজ্যে উচ্চ প্রাথমিক স্তরে যোগ্য শিক্ষকের অভাবে অচল হয়ে পড়ছে শিক্ষাব্যবস্থা ৷ সব বাধা মুক্ত হয়েও, আবার কিছু সময়ের জন্য পিছিয়ে যাচ্ছে উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগ ৷ তবে এ সিদ্ধান্ত রাজ্য সরকারেরই ৷ উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের পরই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করবে রাজ্য ৷
আপার প্রাইমারির মতো উচ্চমাধ্যমিক স্তরেও বহু শিক্ষক পদ শূন্য ৷ তবে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগকে প্রাধান্য দেওয়ার পিছনে আরও কারণ রয়েছে ৷ উচ্চ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকের বেতন কাঠামোর মধ্যে অনেকটাই ফারাক রয়েছে ৷ উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ পরে হলে উচ্চ প্রাথমিকে নিযুক্ত হওয়া শিক্ষকরাও ওই পোস্টে আবেদন করবেন ৷ পরে তারা উচ্চ মাধ্যমিক শিক্ষকের চাকরি পেয়ে গেলে উচ্চ প্রাথমিকে শিক্ষকের পদটি পুনরায় শূন্য হয়ে যাবে ৷ নতুন করে নিয়োগের পরীক্ষা না হওয়া পর্যন্ত ওই পদে কাউকে নিযুক্ত করা যাবে না ৷
advertisement
এই অসুবিধা এড়াতেই আগে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের আগে একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগে সম্পূর্ণ করতে চাইছে কমিশন ৷
advertisement
কমিশন ও পর্ষদের দেওয়া হিসেব অনুযায়ী রাজ্যে শিক্ষকদের জন্য মোট ৫৯,৪৬৮ শূন্যপদ রয়েছে ৷ তবে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী দু’জনেই আগে শূন্যপদ আরও বাড়ার ইঙ্গিত করেছিলেন ৷ পর্ষদ প্রাথমিকের বিজ্ঞপ্তি প্রকাশ দেওয়ার সময়ও প্রাথমিকে শূন্যপদ বেড়ে ৪১ হাজার ৫৫৯ থেকে বেড়ে হয় ৪২,৯৪৯টি ৷ উচ্চ প্রাথমিকে ১৬ হাজার ৫২৯টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আবার কোন কারণে পিছিয়ে গেল আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ, পড়ুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement