advertisement

Kolkata Metro: চিংড়িঘাটা মেট্রোর কাজে রাজ্যের গাফিলতি, অভিযোগ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

Last Updated:

Kolkata Metro: হাইকোর্টের নির্দেশের পরেও চিংড়িঘাটার মেট্রোর কাজে অনুমতি দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, ফের রাজ্যকে তোপ দাগলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।চিংড়িঘাটা মেট্রোর কাজ থমকে রয়েছে। তার জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

News18
News18
কলকাতা: হাইকোর্টের নির্দেশের পরেও চিংড়িঘাটার মেট্রোর কাজে অনুমতি দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, ফের রাজ্যকে তোপ দাগলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।চিংড়িঘাটা মেট্রোর কাজ থমকে রয়েছে। তার জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর অভিযোগ, মেট্রোর কাজের গতি থমকে গিয়েছে রাজ্য সরকারের জন্য। প্রসঙ্গত মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, কবে থেকে কিভাবে কাজ করা যাবে তা নিয়ে এখনও কোনও ধরণের কমিউনিকেশন করেনি রাজ্য। যোগাযোগ না করায় তারা কতদিন এই কাজ আটকে রাখবেন তা তাদের নজরে নেই। অবিলম্বে কাজ শুরু হলে অরেঞ্জ লাইনের কাজ শেষ হবে ২০২৮ সালের মাঝামাঝি। ফলে সময় ও খরচ দুই বাড়তে চলেছে আশঙ্কা তাদের।
চিংড়িঘাটার মোড়ে মেট্রোর কাজ থমকে অনেকদিন ধরেই। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ অসম্পূর্ণ। সেই অংশটা ঠিক চিংড়িঘাটা মোড়ে। অভিযোগ, ওই অংশে কাজের জন্য বাইপাসে যান চলাচল বন্ধ রাখতে হবে।
আরও পড়ুন-‘দেহব্যবসা’ করাটাই কাল হল…! ৩৪-এ অকালে মৃত্যু বলি সুন্দরীর, শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ, বলুন তো কে এই নায়িকা?
আদালতের নির্দেশ মেনে একাধিক বার চিংড়িঘাটা নিয়ে রাজ্য, কেন্দ্র, নির্মাণকারী সংস্থা আরভিএনএল-সহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতিনিধিদের সদর্থক বৈঠক হয়। কিন্তু বাস্তবে কাজের গতি সেই চিংড়িঘাটাতেই থমকে রয়েছে। কিছুদিন আগেও বৈঠক হয়। কিন্তু এখনও অবধি চিংড়িঘাটার কাজ শুরু করা গেল না।
advertisement
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ শুরু…! শনির ঘরে ৫ বড় গ্রহের মহামিলন, ভাগ্যবান ৬ রাশির সোনায় সোহাগা, চাকরিতে পদোন্নতি, বিপুল টাকার ফোয়ারা
রেলমন্ত্রী গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি জানিয়েছেন, ‘রাজ্য সরকার চিংড়িঘাটার মেট্রোর কাজে সহযোগিতা করছে না বলে মেট্রোর কাজ থমকে আছে। দেড় বছরের বেশি সময় হয়ে গিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।’ অতীতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য এবং মেট্রো কর্তৃপক্ষ বৈঠক করে চিংড়িঘাটা সমস্যার সমাধান করুক। শেষ শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, জানুয়ারি মাসের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে। মেট্রো রেলের দাবি সেই কাজ শুরু করাই গেল না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: চিংড়িঘাটা মেট্রোর কাজে রাজ্যের গাফিলতি, অভিযোগ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement