advertisement

Tangra building incident: বাঘাযতীনের পর ট্যাংরা, ফের হেলে পড়ল বহুতল! আতঙ্ক এলাকায়, ঘটনাস্থলে পুরসভার ইঞ্জিনিয়াররা

Last Updated:

কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ১১/২ ক্রিস্টোফার রোডে এই ছ তলা বহুতলটি তৈরি হচ্ছিল৷ কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে৷

ট্যাংরায় একটি আবাসনের ঘাড়ে হেলে পড়েছে নির্মীয়মাণ বহুতল৷
ট্যাংরায় একটি আবাসনের ঘাড়ে হেলে পড়েছে নির্মীয়মাণ বহুতল৷
বাঘাযতীনের পর এবার ট্যাংরা৷ ফের কলকাতায় বহুতল হেলে পড়ে বিপত্তি৷ ট্যাংরার ক্রিস্টোফার রোডে একটি ছ তলা বহুতল পাশের একটি আবাসনের উপরে হেলে পড়েছে৷ স্থানীয় কাউন্সিলরের থেকে খবর পেয়ে আজ সকালেই ঘটনাস্থেল পৌঁছেছেন পুরসভার ইঞ্জিনিয়াররা৷ যথাযথ অনুমতি নিয়েই বহুতলটি তৈরি হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷
কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ১১/২ ক্রিস্টোফার রোডে এই ছ তলা বহুতলটি তৈরি হচ্ছিল৷ কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে৷ এলাকার তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা জানিয়েছেন, গত পরশু দিন তিনি জানতে পারেন, ওই বহুতলটি হেলে পড়েছে৷ এর পরই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে বিষয়টি জানান তিনি৷
বাঘাযতীনের বহুতলটি পাশের একতলা একটি বাড়ির উপরে ভেঙে পড়েছিল৷ ট্যাংরার এই বহুতলটি পাশেই প্রায় সমান উচ্চতার অন্য একটি বহুতলের উপরে বিপজ্জনক ভাবে হেলে পড়েছে৷ নির্মীয়মাণ বহুতলটিতে এখনও কোনও আবাসিক না এলেও পাশের বহুতলটিতে অনেকগুলি পরিবার বসবাস করে৷ স্বভাবতই ওই বহুতলের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ বাঘাযতীনের ঘটবনার পর আতঙ্কিত এলাকাবাসীও৷ খোঁজ চলছে নির্মীয়মাণ বহুতলটির প্রমোটারের৷
advertisement
advertisement
বাঘাযতীনের ক্ষেত্রে বহুতলটিকে সম্পূর্ণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা৷ ট্যাংরার এই বহুতলটির ভবিষ্যৎ কী হয়, সেটাই এখন দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra building incident: বাঘাযতীনের পর ট্যাংরা, ফের হেলে পড়ল বহুতল! আতঙ্ক এলাকায়, ঘটনাস্থলে পুরসভার ইঞ্জিনিয়াররা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement