advertisement

সেন্ট পলসের ঘটনায় সাসপেন্ড ২ অভিযুক্ত

Last Updated:

সেন্ট পলসের ঘটনায় সাসপেন্ড ২ অভিযুক্ত

#কলকাতা: শিক্ষামন্ত্রীর কড়া অবস্থানের পর তৎপর কলেজ কর্তৃপক্ষ। সাসপেন্ড ১ অভিযুক্ত ও অস্থায়ী কর্মী ৷ এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই ঘটনা প্রকাশ্যে আসার দুদিন পর চারজনের নামে আমহার্স্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করে সেন্ট পলস কলেজ কর্তৃপক্ষ।
সেন্ট পলসে ছাত্রের নগ্ন ভিডিও ভাইরাল ৷ খাস কলকাতার সেন্ট পলস কলেজের কমনরুমে মদ্যপানের প্রতিবাদ করে নিগৃহীত ছাত্র। অভিযোগের আঙুল উঠেছে প্রাক্তনী ও বহিরাগতদের বিরুদ্ধে। সোমবার আমহার্স্ট স্ট্রিট থানায় অনন্ত প্রামাণিক (অস্থায়ী কর্মী), অভিজিৎ দলুই (দ্বিতীয় বর্ষের ছাত্র), শেখ এনামূল হক (বহিরাগত) ও অর্ণব ঘোষ (বহিরাগত)-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কলেজ কর্তৃপক্ষ ৷ এর আগে বারুইপুর থানাতেও অভিযোগ জানায় ছাত্রের পরিবার ৷
advertisement
advertisement
এরপরই অস্থায়ী কর্মী অনন্ত প্রামাণিক ও দ্বিতীয় বর্ষের ছাত্র অভিজিৎ দলুইকে সাসপেন্ড করে সেন্ট পলস কলেজ কর্তৃপক্ষ ৷ কলেজের এফআইআরে নাম রয়েছে আরও দু’জনের ৷
ঘটনার জন্য তদন্ত কমিটিও গড়েছে সেন্ট পলস কলেজ ৷ সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিটি ৷ সোমবার কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রের সঙ্গে কথা বলে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। এরই মধ্যে ঘটনায় অভিযুক্ত অর্ণব ঘোষ সোশাল মিডিয়ায় তার সাফাই দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সেন্ট পলসের ঘটনায় সাসপেন্ড ২ অভিযুক্ত
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement