advertisement

Gardenreach money recovery update: এখনও পর্যন্ত ১২ কোটি! অর্পিতার ফ্ল্যাটকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে গার্ডেনরিচের ছাপোষা বাড়ি

Last Updated:

টাকা গোনার জন্য বেশ কিছু যন্ত্র নিয়ে এসেছিলেন ইডি আধিকারিকরা৷ এসেছিলেন সরকারি ব্যাঙ্কের কর্মীরাও৷

গার্ডেনরিচে উদ্ধার হওয়া টাকা নিতে এসেছে ট্রাক৷
গার্ডেনরিচে উদ্ধার হওয়া টাকা নিতে এসেছে ট্রাক৷
#কলকাতা: গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়িতে উদ্ধার হওয়া নগদের পরিমাণ বেড়ে দাঁড়ালো ১২ কোটি টাকা! ইডি সূত্রে খবর এমনই৷ সকাল দশটা থেকে টাকা গোনার কাজ শুরু করেছিল ইডি৷ যার অর্থ, সাত ঘণ্টায় মোট ১২ কোটি টাকা উদ্ধার করতে পেরেছে তারা৷ যদিও ইডি কর্তাদের ধারণা, গার্ডেনরিচের ওই বাড়িতে আরও টাকা লুকিয়ে রাখা আছে৷ তাই কতক্ষণ এই তল্লাশি চলবে, তা এখনও স্পষ্ট নয়৷
মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে পুরস্কার জেতার টোপ দিয়ে সাধারণ মানুষের থেকে অন্তত ৬৫ থেকে ৭০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বিরুদ্ধে৷ সেই অভিযোগের সূত্রেই এ দিন সকালে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি৷
advertisement
advertisement
টাকা গোনার জন্য বেশ কিছু যন্ত্র নিয়ে এসেছিলেন ইডি আধিকারিকরা৷ এসেছিলেন সরকারি ব্যাঙ্কের কর্মীরাও৷ প্রথম কয়েক ঘণ্টা টাকা গোনার পর সাত কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানায় ইডি৷ পরে জানা যায়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৮ কোটি৷ এর পর ইডি-র তরফে ১২ কোটি টাকা উদ্ধারের কথা জানানো হয়৷ ব্যবসায়ীর বাড়ির খাটের নীচ থেকে এই টাকা উদ্ধার হয় বলে ইডি সূত্রে খবর৷
advertisement
ইতিমধ্যেই উদ্ধার হওয়া টাকা নিয়ে আসার জন্য গার্ডেনরিচের ওই ব্যবসাায়ীর বাড়ির সামনে পৌঁছেছে ট্রাক৷ গোটা এলাকায় আরও বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে৷ উদ্ধার হওয়া টাকা নিয়ে যাওয়া হবে স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের দফতরে৷
এসএসসি দুর্নীতি কাণ্ডে কিছুদিন আগেই অর্পিতা মুখোপাধ্যায়ের দু'টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি৷ এবার গার্ডেনরিচ কাণ্ডে উদ্ধার হল নগদ ১২ কোটি টাকা! তফাত বলতে অর্পিতা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে টাকা উদ্ধার হয়েছিল টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার দু'টি বিলাসবহুল ফ্ল্যাট থেকে৷ আর গার্ডেনরিচে নিতান্তই একটি ছাপোষা বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা৷ সব শুনে হতবাক শাহি আস্তাবল এলাকার বাসিন্দারা৷
advertisement
যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত ব্যবসায়ী আমির খানের নাগাল এখনও পায়নি ইডি৷ সকালে ইডি হানা শুরু হওয়ার পর থেকেই নিখোঁজ তিনি৷ তাঁর দু'টি মোবাইলও সুইচড অফ রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gardenreach money recovery update: এখনও পর্যন্ত ১২ কোটি! অর্পিতার ফ্ল্যাটকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে গার্ডেনরিচের ছাপোষা বাড়ি
Next Article
advertisement
BJP Brigade Rally:  কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের
কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের!
  • শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে. রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল করে মাঠে পৌঁছেছেন. সেলফি জোন, রামচন্দ্রের সাজ, নাগাড়ার তালে মিছিল, বিশাল খাওয়া-দাওয়া—সব মিলিয়ে জমজমাট পরিবেশ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement