advertisement

সাতরঙে রঙিন হল কলকাতার রাজপথ

Last Updated:
#কলকাতা: আজ থেকে দশ বছর আগেও বোধহয় ভাবা যেতো না‌ যে, প্রকাশ্য কোনও জায়গায় মঞ্চ বেঁধে, রঙ ভাগাভাগি করে নিচ্ছেন রূপ্তান্তরিত মহিলা-পুরুষ কিংবা রূপান্তরকামীরা ৷ সমকামকে অপরাধ হিসেবেই দেখার আইন যতদিন বলবৎ থাকবে, ততদিন ওঁরা ঘরের মধ্যে লুকিয়েই থাকবেন, এমনটাই বরং স্বাভাবিক ছিল ৷ সেখানে কলকাতার মুক্ত, উদার সংস্কৃতিরই বাহবা প্রাপ্য যে, এই প্রান্তিক সম্প্রদায়ের জন্যে কিছুটা খোলা প্রান্তর, খানিকটা খোলা আকাশ ছেড়ে দেওয়া গেল ৷
সেখানে দিনভর আকাশে উড়ল রঙ ৷ রঙিন হল মনের কথা মেনে শরীরের অবয়ব বদলানো মানুষগুলো ৷ ঋতুরাজ বসন্তের আহ্বানে মাতলেন সমাজের প্রান্তিক মানুষগুলো ৷ তবে, আলাদাভাবে নিজেদের মতো করে বসন্তোৎসব নয় ৷ সমাজের আর পাঁচটা মানুষের সঙ্গেই একসঙ্গে মিলেমিশে চলল রঙিন উৎসব ৷ সাতরঙে রঙিন হল পথ-ঘাট ৷
DSC_0125 (1)
advertisement
advertisement
একতার রঙে এক হল দমদমের নাগেরবাজারের সাতগাছি এলাকা ৷ সরকারি অফিসার দেবমাল্য দাসের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এমনই এক বসন্তোৎসব ৷ যেখানে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষগুলো এবং আর পাঁচটা সাধারণের মানুষের সঙ্গে মিশে একটু আনন্দ করতে পারেন ৷ সবার রঙে রঙ মেলাতে পারেন ৷ আর হল তেমনটাই ৷ জীর্ণ-পুরাতন ধারণা ভেহে গুড়িয়ে সবার রঙে রঙিন হল রাজপথ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সাতরঙে রঙিন হল কলকাতার রাজপথ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement