Tollywood Actress Death: মর্মান্তিক! ঝুলন্ত দেহ উদ্ধার 'আমি সিরাজের বেগম' খ্যাত পল্লবী দে'র! অভিনেত্রীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tollywood Actress Death: কী কারণে এই মৃত্যু, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।
#কলকাতা: টেলি অভিনেত্রী পল্লবী দে'র রহস্যমৃত্যু। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে অভিনেত্রীর। কী কারণে এই মৃত্যু, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।
পল্লবী-র প্রথম বড় চরিত্র, কালারস বাংলা-র রেশমঝাঁপি-তে। তার পরেই বড় ব্রেক ছিল নায়িকার ভূমিকায় 'আমি সিরাজের বেগম'। ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। সিরাজের বেগম লুৎফার চরিত্রে পল্লবীকে মানিয়েছিলও ভারী সুন্দর।
advertisement
ধীরেধীরে, টেলি জগতের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পল্লবী। কালার্স বাংলার 'রেশম ঝাঁপি', ‘কুঞ্জছায়া’, ‘আমি সিরাজের বেগম’-এর মতো ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। বর্তমানে কালার্সেই 'মন মানে না' নামে একটি ধারাবাহিকে কাজ করছিল সে। সেই তাঁরই মৃত্যুতে শোকের ছায়া টলি পাড়ায়।
Location :
First Published :
May 15, 2022 12:53 PM IST










