advertisement

আজই নারদ রায়, তদন্তের দায়িত্বে কি CBI?

Last Updated:

শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদই স্পষ্ট হয়ে যাবে নারদ মামলার গতিপ্রকৃতি ৷

#কলকাতা: এ রাজ্যে বিধানসভা ভোটের সময় প্রকাশিত ৫২ ঘণ্টার ভিডিও ফুটেজ তোলপাড় ফেলে দিয়েছিল ভোট পূর্ব রাজ্য রাজনীতিতে ৷ সেই বিতর্কিত নারদ ফুটেজ নিয়ে আদালতে দায়ের হওয়া মামলায় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট ৷
শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদই স্পষ্ট হয়ে যাবে নারদ মামলার গতিপ্রকৃতি ৷ প্রধান ভারপ্রাপ্ত বিচারপতি নিশীথা মাত্রে ও তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এদিন রায় ঘোষণা করবে ৷ ২০ জানুয়ারি নারদ মামলার শুনানি শেষ হয় ৷
নারদ ঘিরে ৩টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে ৷ শুনানির শেষ দিনের সওয়াল ঘিরে তৈরি হয়েছে জল্পনা ৷ নারদ মামলার তদন্তভার যেতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-য়ের হাতে ৷ তাই নারদ রায়কে ঘিরে কৌতূহল রাজ্যজুড়ে ৷
advertisement
advertisement
প্রথম থেকেই এই স্টিংকাণ্ডকে বিরোধীদের ষড়যন্ত্র বলে অভিযোগ করে আসছে শাসক দল ৷ গত মার্চ ১৪, নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি জারির দিন বিজেপি পার্টি অফিসে শাসক দল তৃণমূলের ১১ জন শীর্ষ নেতা- নেত্রীদের ঘুষ নেওয়ার বিস্ফোরক ক্লিপটি দেখানোর পর উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল ৷ এই ক্লিপ নিয়েই ভোটের আগে তৈরি হয় প্রবল বিতর্ক ৷ শাসক দলের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানান বিরোধীরা ৷
advertisement
দক্ষিণের সংবাদ সংস্থা নারদ ডট কম দাবি করেন, এই ভিডিও একদম খাঁটি ৷ ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই স্টিং অপারেশনটি তারা করেছিলেন বলে দাবি করেন সংস্থার কর্ণধার ম্যাথু স্যামুয়েল ৷
নারদ ডট কমের প্রকাশিত ৫৭ ঘণ্টার ফুটেজে বিভিন্ন নেতা ও মন্ত্রীদের যে টাকা আদানপ্রদানের ফুটেজ দেখা যায়, মামলা চলাকালীন তার সত্যতা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে ৷ অভিযুক্ত নেতামন্ত্রীদের তরফে আইনজীবীদের দাবি ছিল, ভিডিও ফুটেজ আসল নয় ৷ আদালত ভিডিও ফুটেজ পরীক্ষার জন্য ম্যাথু স্যামুয়েলের ল্যাপটপ, আইফোন সমস্ত কিছু চণ্ডীগড় সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (CFSL)-তে পাঠায় ৷ পরীক্ষার পর হাইকোর্টে ল্যাবের জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী ৭৩ টি ভিডিও ফু়টেজের মধ্যে ৪৮টি আসল এবং অবিকৃত ৷
advertisement
একইসঙ্গে মামলার সত্তয়াল শোনার পর বিচারপতি নিশীতা মাত্রে বলেন, ‘নারদ ফুটেজে দেখে কেন স্বতঃস্ফূর্ত পদক্ষেপ নেয়নি পুলিশ? ফুটেজ দেখে পুলিশ রিপোর্ট দিতে পারত আদালতে ৷ কিন্তু পুলিশ তা করেনি ৷’ এতেই অস্থায়ী বিচারপতি নিশীতা মাত্রের প্রশ্ন, তাহলে নিরপেক্ষ তদন্ত করবে কে? অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করতে হলে নিরপেক্ষ সংস্থা দরকার ৷ রাজ্য পুলিশের পক্ষে এ দায়িত্ব নেওয়া সম্ভব নয় ৷’ তাতেই সিবিআই তদন্তের জোরদার জল্পনা তৈরি হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজই নারদ রায়, তদন্তের দায়িত্বে কি CBI?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement