advertisement

Biswajit Das to join TMC| এবার বড় উইকেট! আজই পদ্ম ছেড়ে তৃণমূলে ফিরছেন নেত্রীর স্নেহধন্য বিশ্বজিৎ?

Last Updated:

Biswajit Das to join TMC| সব ঠিকঠাক থাকলে আজই তৃণমূলের ফিরছেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস।

#কলকাতা: বাঁকুড়ার বিধায়ক তন্ময় ঘোষের ঘরে ফেরার পরের দিনই আরও এক হেভিওয়েটের ঘরওয়াপাসি! হ্যাঁ, সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে আজই তৃণমূলের ফিরছেন বাগদার বিজেপি (TMC) বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)।
চলতি বছরের শুরুতেই বিশ্বজিৎকে কার্ড পাঠিয়েছিলেন নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফেব্রুয়ারি মাসে, ভোটের দামামা তখন বেজে গিয়েছে, মুখ্যমন্ত্রীর মুখোমুখি দেখা গিয়েছিল বিশ্বজিতের। সোজা পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিশ্বজিৎ। এই হৃদ্যতা নিয়ে কথা চালাচালি তখনই শুরু হয়েছিল।  জল্পনা ছিল বিশ্বজিতের তৃণমূলে ফেরার পথে।
সে সময়ে জল্পনায় ঘি ঢেলেছিলেন বিশ্বজিৎ নিজেই। এই কয়েকমাসে তাঁর রাজনৈতিক সক্রিয়তা প্রায় শূন্যে এসে ঠেকেছিল। ধূমধাম করে বিজেপি প্রশিক্ষণ শিবির করলেও যাননি বিশ্বজিৎ। আবার অমিত শাহ তাঁর এলাকায় সভা করতে গেলেও মঞ্চে দেখা যায়নি বিশ্বজিৎকে। এই তো দিন কয়েক আগের ঘটনা, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে যখন বিজেপি পুরসভা অভিযানে  গেল, তখনও  বিশ্বজিতের দেখা মেলেনি। বরং তৃণমূল মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে খোশগল্পে মেতে ছিলেন তিনি ঠিক একই সময়ে। দিলীপ ঘোষ জেলার সাংগঠনিক বৈঠক সেরেছেন, এড়িয়ে গিয়েছেন বিক্ষুব্ধ বিশ্বজিৎ। এইসব দেখেই রাজনৈতিক মহল মনে করেছিল, বিশ্বজিৎ পা বাড়িয়েই রেখেছেন তৃণমূলে যোগ দেওয়ার জন্য।
advertisement
advertisement
পর্যবেক্ষকদের মত, বিজেপিতে গেলেও বিশ্বজিতের সঙ্গে তৃণমূলের সম্পর্কের বীজ মাটির অনেক গভীরে প্রোথিত। বিশ্বজিৎ রাজনৈতিক মত ও পথের দিক থেকে মুকুল ঘরানার। দল বদলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কখনও প্রকাশ্যে কু-মন্তব্য করেননি  তিনি। ঘুরিয়ে বলা যায়, নরমপন্থার পথ বেছে নিয়েছিলেন।  মুখ্যমন্ত্রীর সস্নেহ প্রশ্রয়ও তাঁর প্রতি অটুট ছিল।
তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সদস্য ছিলেন বিশ্বজিৎ। ২০১১ এবং ২০১৬ বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জেতেন বিশ্বজিৎ। গত বছর লোকসভা ভোটের আগে দিল্লিতে গিয়ে বিশ্বজিৎ বিজেপিতে যোগদান করেন। জল অনেক অনেক দূর গড়িয়েছে। কিন্তু কোনও পক্ষই সম্পর্ক তিক্ত হতে দেয়নি। বরং শান্তনু ঠাকুরের সঙ্গে বিশ্বজিতের দূরত্ব বজায় থেকেছে প্রথম থেকে। সেই দূরত্ব থেকে কি চিরবিচ্ছেদ রচিত হতে চলেছে? উত্তর পাওয়া যাবে আর কিছুক্ষণেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Biswajit Das to join TMC| এবার বড় উইকেট! আজই পদ্ম ছেড়ে তৃণমূলে ফিরছেন নেত্রীর স্নেহধন্য বিশ্বজিৎ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement