advertisement

Private Vaccination Camp: ব্যক্তিগত উদ্যোগে টিকাকরণ শিবির? নবান্নের নির্দেশে সেই দিন ফুরোতে চলল!

Last Updated:

Private Vaccination Camp: প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। সেই বৈঠকে ব্যক্তিগত উদ্যোগে টিকাকরণ শিবির নিয়ে জরুরি নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব।

#কলকাতা: ভয় দেখাচ্ছে তৃতীয় ঢেউ। এদিকে সাধারণ মানুষের মধ্যে দেখা দিচ্ছে ঢিলেঢালা মনোভাব। এই পরিস্থিতিতে করোনা বিধি মানা নিয়ে জেলাগুলিকে ইতিমধ্যেই সতর্ক হতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (rict Night Curfew in WB)। মুখ্যসচিবের নির্দেশ প্রতিটি জেলায় ফ্লাইং স্কোয়াড ব্যবহার করতে হবে। রাস্তায় নাকাচেকিং বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, এদিনই প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। সেই বৈঠকে বেশ কিছু জরুরি নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব।
এদিনের বৈঠকে যা যা নির্দেশ দেওয়া হয়েছে...
* দ্বিতীয় ডোজ ভ্যাকসিন যাতে সবার সম্পূর্ণ হয়, অগ্রাধিকারের ভিত্তিতে তা সম্পূর্ণ করতে হবে।
advertisement
* ব্যক্তিগত উদ্যোগে কোথাও যাতে টিকাকরণ শিবির বা দুয়ারে ভ্যাকসিন না করা হয়, তা কঠোরভাবে পালন করতে হবে।
* গর্ভবতী মায়েদের বিশেষ নজর দিতে হবে টিকাকরণ প্রক্রিয়ায়।
* ৪৫ বছরের উর্ধ্বে টিকাকরণ প্রক্রিয়ায় আরও বেশি নজর দিতে হবে।
advertisement
* প্রত্যন্ত অঞ্চলগুলিতে বিশেষভাবে টিকাকরণ প্রক্রিয়া করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষত দার্জিলিং, কালিম্পংয়ের প্রত্যন্ত গ্রাম গুলিতে টিকাকরণ প্রক্রিয়া আরও নিবিড়ভাবে অগ্রাধিকারের ভিত্তিতে করতেও নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব। অপরদিকে, শহরাঞ্চলের বস্তি এলাকাগুলিতে এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে করোনা টিকা পাঠানোর নির্দেশও দিয়েছেন স্বাস্থ্যসচিব।
অপরদিকে, নাইট কারফিউ নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যে বিধি-নিষেধ জারি করা হয়েছে তা অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ তা মানছেন না। বেশ কিছু হোটেল রেস্টুরেন্টও আইন ভাঙছেন বলে অভিযোগ আসছে। তাই নাকা চেকিং-এর পাশাপাশি ফ্লাইং স্কোয়াড নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যের তরফে। পাশাপাশি প্রয়োজন হলে আবগারি দফতরকেও নামাতে হবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং হাইওয়েগুলিতে। উল্লেখ্য, জেলার পুলিশ সুপার কমিশনারদেরও নির্দেশ দিয়ে বলা হয়েছে যাতে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। আন্তঃরাজ্য সীমান্ত এবং আন্তর্জাতিক সীমান্তগুলিতেও চেকিং করতে হবে, বলা হয়েছে এই নির্দেশিকায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Private Vaccination Camp: ব্যক্তিগত উদ্যোগে টিকাকরণ শিবির? নবান্নের নির্দেশে সেই দিন ফুরোতে চলল!
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement