advertisement

Panihati TMC Councilor Viral Video: রাস্তার উপরে তরুণীর সঙ্গে মারামারি, ভাইরাল ভিডিও! বিপাকে পানিহাটির সেই কাউন্সিলর, কড়া ব্যবস্থার পথে তৃণমূল?

Last Updated:

দলের জনপ্রতিনিধিদের এই ধরনের আচরণ মেনে নেওয়া হবে না, সেই বার্তাই এই ঘটনায় দিতে চায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ আজই এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারে তৃণমূল৷

রাস্তায় মারপিট করে বিতর্কে তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়৷ ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
রাস্তায় মারপিট করে বিতর্কে তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়৷ ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
রাস্তার উপর এক তরুণীর সঙ্গে রীতিমতো মারামারিতে জড়িয়ে পড়েছিলেন পানিহাটি পুরসভার মহিলা তৃণমূল কাউন্সিলর৷ চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে পরস্পরকে কিল, চড় মারতেও দেখা যায় ওই মহিলা তৃণমূল কাউন্সিলর এবং অজ্ঞাতপরিচয় তরুণীকে৷ বেশ কয়েক মিনিট ধরে এই কাণ্ড চলার পর পুলিশ এসে দু জনকে নিরস্ত করে৷ এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই এবার তৎপর হল তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷
তৃণমূল সূত্রের খবর, পানিহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়ের এই আচরণ একেবারেই ভাল ভাবে নেয়নি দল৷ এ বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ স্থানীয় বিধায়ক তথা পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে কথা বলার জন্যও চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয়েছে দলের পক্ষ থেকে৷
advertisement
দলের জনপ্রতিনিধিদের এই ধরনের আচরণ মেনে নেওয়া হবে না, সেই বার্তাই এই ঘটনায় দিতে চায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ আজই এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারে তৃণমূল৷
advertisement
যে কাউন্সিলরকে নিয়ে এই বিতর্ক, সেই শ্রাবন্তী রায়ের অবশ্য দাবি, রাস্তায় নিয়ম না মেনে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন ওই তরুণী৷ তার প্রতিবাদ করাতেই গালিগালাজ এবং হুমকি দিতে শুরু করেন ওই তরুণী৷ ভাইরাল ভিডিও-তে অবশ্য দেখা গিয়েছে, তৃণমূল কাউন্সিলরই প্রথমে ওই তরুণীকে চড় মারছেন৷ তিনি যে মোটরসাইকেলে ছিলেন, ওই তরুণী সেটির চাবিও কেড়ে নিতে যান বলে অভিযোগ ওই কাউন্সিলরের৷
advertisement
শ্রাবন্তী রায় বলেন, ‘আমি স্বীকার করেছি যে আমি আগে ওকে মেরেছি৷ পুলিশের সামনেও আমি তা স্বীকার করেছি৷ ওই তরুণী আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে৷ তখনই ওই আচরণের প্রতিবাদ করার জন্য আমি ওকে মেরেছি৷ ওই মেয়েটিও প্রতিরোধ করতে গিয়ে পাল্টা আমাকে মারে৷’
সহ প্রতিবেদন- সুবীর দে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panihati TMC Councilor Viral Video: রাস্তার উপরে তরুণীর সঙ্গে মারামারি, ভাইরাল ভিডিও! বিপাকে পানিহাটির সেই কাউন্সিলর, কড়া ব্যবস্থার পথে তৃণমূল?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement