advertisement

TMC MP: আর হল না শেষরক্ষা, বাড়িতেই প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম! কী ঘটল এমন?

Last Updated:

TMC MP: মৃত্যুকালে তৃণমূল সাংসদের বয়স হয়েছিল ৬১ বছর। লিভার ক্যান্সারে দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়েছিলেন তিনি।

প্রয়াত তৃণমূল সাংসদ
প্রয়াত তৃণমূল সাংসদ
কলকাতা: প্রয়াত বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ হাজি নুরুল ইসলাম। বুধবার দত্তপুকুর থানার বয়রা গ্রামের নিজ বাসভবনে দুপুর ১.১৫ মিনিটে মারা যান তৃণমূল সাংসদ। গত ছ’মাস ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে দিল্লির অ্যাপোলো হাসপাতাল ও কলকাতা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।
মৃত্যুকালে তৃণমূল সাংসদের বয়স হয়েছিল ৬১ বছর। লিভার ক্যান্সারে দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়েছিলেন তিনি। বুধবার দুপুরে নিজের বাড়িতেই তিনি প্রয়াত হন।
advertisement
২০০৯ সালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বসিরহাট লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে প্রথমবার জয় লাভ করে সাংসদ হয়েছিলেন হাজি নুরুল ইসলাম। ২০১৪ সালের জঙ্গিপুরে দাঁড়িয়ে অবশ্য হেরে যান। ২০১৬ সালে তিনি আবার হাড়োয়া বিধানসভার বিধায়ক হন। ২০২১ সালে ফের হাড়োয়া বিধানসভা থেকে জয়লাভ করেন হাজি নুরুল ইসলাম।
advertisement
২০২৪ সালে লোকসভা নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই তাকে অসুস্থতা জনিত কারণে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়। বুধবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজি নুরুল ইসলাম।
advertisement
ঘটনার খবর পেয়েই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC MP: আর হল না শেষরক্ষা, বাড়িতেই প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম! কী ঘটল এমন?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement