advertisement

TMC MLA: বিধানসভায় এবার ফোন চুরি...? আই-ফোন খোয়ালেন বিধায়ক হুমায়ুন কবীর, গেল কোথায়?

Last Updated:

TMC MLA: এবার খাস বিধানসভায় ফোন চুরি? বাজেট অধিবেশন চলাকালীন মঙ্গলবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ফোন খোয়া গেল বিধানসভা থেকেই।

আই-ফোন খোয়ালেন বিধায়ক হুমায়ুন কবীর
আই-ফোন খোয়ালেন বিধায়ক হুমায়ুন কবীর
কলকাতা: এবার খাস বিধানসভায় ফোন চুরি? বাজেট অধিবেশন চলাকালীন মঙ্গলবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ফোন খোয়া গেল বিধানসভা থেকেই। যা নিয়ে রীতিমতো হইচই পরে যায় বিধানসভা চত্বরে। ইতিমধ্যে বিধানসভার মার্শাল ও হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। পুলিশ তদন্ত শুরু করেছে।
সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। বুধবারই বাজেট পেশ। এদিকে তারই মধ্যে বিধানসভায় বিধায়কদের আসাযাওয়ার মাঝে ঘটে গেল আশ্চর্য ঘটনা। মঙ্গলবার সকালেই বিধানসভায় এসে ফোন খোয়াতে হল হুমায়ুন কবীরকে।
advertisement
advertisement
বিধায়ক হুমায়ুন কবির জানান, ‘জানা গিয়েছে, ফোনটি আইফোন 13 ছিল। অধিবেশন শুরুর আগে বসেছিলেন লবিতে। পাশে ছিলেন মুর্শিদাবাদের আরেক বিধায়ক জাকির হোসেন। অধিবেশনের বেল পড়লে উঠে চলে যান বিধায়ক। পরে বুঝতে পারেন ফোন ফেলে এসেছেন। পাঁচ মিনিট পর গিয়ে দেখেন ফোন নেই। ফোন করলে ‘সুইচ অফ’ বলছে। যেখানে বসেছিলেন, সেখানে সিসিটিভি খুব স্পষ্ট নয়। ইতিমধ্যেই সিসিটিভি দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC MLA: বিধানসভায় এবার ফোন চুরি...? আই-ফোন খোয়ালেন বিধায়ক হুমায়ুন কবীর, গেল কোথায়?
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement