advertisement

Tapas Roy: তাপস- সুদীপ সংঘাত মেটাতে তৎপর তৃণমূল, ক্ষোভ প্রশমনে বাড়িতে হাজির কুণাল

Last Updated:

গত বেশ কিছু দিন ধরেই তাপস রায়ের গলায় বিদ্রোহ এবং হতাশার সুর শোনা গিয়েছে৷

তাপস রায়ের বাড়িতে কুণাল ঘোষ৷
তাপস রায়ের বাড়িতে কুণাল ঘোষ৷
#কলকাতা: গতকালই দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছিলেন বিধায়ক তাপস রায়৷ সাংসদের বিরুদ্ধে দলের অন্যতম পুরনো বিধায়ক এ ভাবে সরব হওয়ায় স্বভাবতই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ উত্তর কলকাতায় দলের সংগঠনের এই অভ্যন্তরীণ কোন্দল মেটাতে তাই তড়িঘড়ি উদ্যোগী হল শাসক দল৷ ইতিমধ্যেই তাপস রায়ের সঙ্গে কথা বলেছেন দলের সিনিয়র নেতারা৷
পাশাপাশি তাপস রায়ের ক্ষোভ প্রশমনে আজ সকালেই বরানগরের বিধায়েকর বাড়িতে যান দলের অন্যতম সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ৷ বরাবর দলের শৃঙ্খলা মেনে চলা তাপসের গলায় কেন বিদ্রোহের সুর, তা জানতেই উদ্যোগী হয়েছেন তৃণমূল নেতারা৷
advertisement
advertisement
তৃণমূলের প্রাক্তন ছাত্র নেতা তমোঘ্ন ঘোষকে সম্প্রতি উত্তর কলকাতার সাংগঠনিক সভাপতি করে বিজেপি৷ এর পরেই তমোঘ্ন এবং তাঁর পরিবারের সঙ্গে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নিয়ে তৃণমূলের অন্দরেই বিতর্ক শুরু হয়৷
গতকাল তৃণমূল সাংসদের বিরুদ্ধে সরাসরি মুখ খোলেন তাপস রায়৷ তিনি বলেন, 'তমোঘ্নকে দিদিমণির সামনে নিয়ে গিয়েছিলেন সুদীপ বন্দোপাধ্যায়। ছাত্র পরিষদের জন্য৷ ওর বাবা তপন ঘোষ সাংসদের সচিব। কে যে কার ব্যক্তি স্বার্থে কী করেন, সেটা দেখার। সবাই সব জানে। তমোঘ্নদের বাড়িতে দুর্গাপুজো হয়, সেখানে শুভেন্দু-সুদীপ-কল্যাণ চৌবে গিয়েছিলেন। সবাই সব খোঁজ রাখেন। দলকে এখন দেখতে হবে, কাদের কাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে। আমি ৫১ বছর ধরে রাজনীতিতে আছি। আমি অনেক কিছুই জানি৷ আমি কিন্তু চিনতে পেরেছি, চিহ্নিত করেছি।' ক্ষোভের সঙ্গে তাপস রায় আরও অভিযোগ করেন, দলের মধ্যে থেকেই অনেকে তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছেন৷ যদিও তাপসের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়৷
advertisement
উত্তর কলকাতার নেতা হলেও তাপস রায়কে এলাকার সাংগঠনিক দায়িত্ব থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়৷ এর আগে প্রতি মন্ত্রীর দায়িত্বও হারান তাপস৷ দলীয় নেতৃত্বের ধারণা, এ সব কিছুর কারণেই ক্ষোভ জন্মেছে দলের অন্যতম পুরনো এই নেতা এবং বিধায়কের মনে৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এই কারণেই দূরত্ব তৈরি হয়েছে তাঁর৷
advertisement
গত বেশ কিছু দিন ধরেই তাপস রায়ের গলায় বিদ্রোহ এবং হতাশার সুর শোনা গিয়েছে৷ রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দেওয়া থেকে শুরু করে দলের ছাত্র নেতাদের আচরণ নিয়ে সরব হওয়া, বার বার মুখ খুলেছেন তাপস৷ মঙ্গলবার তিনি সরাসরি সুদীপের বিরুদ্ধে তোপ দাগায় বরানগরের বিধায়কের ক্ষোভ প্রশমনে উদ্যোগী হল তৃণমূল নেতৃত্ব৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tapas Roy: তাপস- সুদীপ সংঘাত মেটাতে তৎপর তৃণমূল, ক্ষোভ প্রশমনে বাড়িতে হাজির কুণাল
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement