advertisement

দিনভর ব্যস্ত রইলেন ভোগ আয়োজন-আলপনায়, কোজাগরী লক্ষ্মীর আরাধনায় মমতার ছায়া...

Last Updated:

কোভিড আবহে পুজো এবার নিউ নর্মাল। ব্যাতিক্রম নয় লক্ষ্মীর আরাধনাও। তাই সাধ থাকলেও এবার বাড়িতে অতিথি অভ্যাগতদের ভিড় নেই। পরিবার-পরিজনদের নিয়েই শুক্রবার সন্ধ্যায় কোজাগরী মায়ের আরাধনায় মেতে ছিলেন সোনালী গুহ।

#কলকাতা: বছর ভর রাজনীতির চরকি পাক। কিন্তু এই একটা দিন পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে সকাল থেকেই বাড়িতে ব্যস্ত থাকা। আলপনা দেওয়া থেকে পুজোর জোগাড় করা। সাতগাছিয়া কেন্দ্রের বিধায়ক সোনালী এই একটা দিন পুরো  দস্তুর বাঙালি গৃহিণী। কোজাগরী লক্ষ্মী পুজোর সন্ধেতে কলেজ স্ট্রিটের শ্বশুর বাড়িতে বিধায়কের ব্যস্ততা তখন চরমে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী একার হাতেই সামলাচ্ছিলেন আলপনা দেওয়া থেকে ঠাকুরের ভোগ আয়োজন। সব কিছুতেই বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের কড়া নজরদারি। তারই মাঝে সোনালী বলছিলেন, "বরিশালে থাকাকালীন বাড়িতে লক্ষ্মী পুজোর চল। স্বপ্নাদেশে পুজো শুরু। তারপর এতগুলো বছরে কখনও ছেদ পড়েনি লক্ষ্মীর আরাধনায়।"
মেয়ে দিয়াকে পাশে নিয়ে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি সারছিলেন বিধায়ক। কোভিড আবহে পুজো এবার নিউ নর্মাল। ব্যাতিক্রম নয় লক্ষ্মীর আরাধনাও। তাই সাধ থাকলেও এবার বাড়িতে অতিথি অভ্যাগতদের ভিড় নেই। পরিবার-পরিজনদের নিয়েই শুক্রবার সন্ধ্যায় কোজাগরী মায়ের আরাধনায় মেতে ছিলেন সোনালী।
advertisement
advertisement
মায়ের কাছে কী প্রার্থনা করলেন? সোনালীর মুখে রাজনৈতিক কথার হালকা রেশ। বলছিলেন, "সামনেই বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবারও সরকার গঠন হোক রাজ‍্যে। আর কুচক্রীদের নজর থেকে রক্ষা পাক আমাদের বাংলা।" অবশ্যই বিধায়ক হিসেবে সাতগাছিয়া থেকে নিজের পুনঃনির্বাচনের প্রার্থনা যে থাকবে, সেটা তো ধরেই নেওয়া যায়।
PARADIP GHOSH 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দিনভর ব্যস্ত রইলেন ভোগ আয়োজন-আলপনায়, কোজাগরী লক্ষ্মীর আরাধনায় মমতার ছায়া...
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement