advertisement

TMC Candidate List Update: সকালে যোগদান, বিকেলেই টিকিট! নন্দীগ্রাম সহ এক ডজন কেন্দ্রে বড় চমক দিল তৃণমূল

Last Updated:

মঙ্গলবার রাজ্যের ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস৷ পাহাড়ের তিনটি আসনে তারা সমর্থন করবে অনীত থাপার দল বিজেপিএম-কে৷

মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল{
মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল{
চমক নয়, এবার তৃণমূলের প্রার্থী তালিকায় বেশি করে জায়গা পেয়েছেন সংগঠনে দীর্ঘিদিন ধরে কাজ করা দলের নেতানেত্রীরাই৷ ৭৪ জন বিধায়ককে যেমন বাদ দেওয়া হয়েছে, সেরকমই প্রায় সব জেলাতেই জায়গা পেয়েছেন বহু নতুন মুখ৷
সবথেকে বড় কথা এবার তারকা মুখের পিছনে না ছুটে স্থানীয় স্তরে পরিচিত এবং স্বচ্ছ ভাবমূর্তি থাকা বিভিন্ন পেশার মানুষকেও প্রার্থী করা হয়েছে৷ এর মধ্যে এমন এক ডজন প্রার্থী রয়েছেন, যাঁরা মঙ্গলবার সকালেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ বিকেলবেলাই তাঁদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে দেয় শাসক দল৷ এঁদের মধ্যে কয়েকজন সকালবেলা কলকাতায় তৃণমূল ভবনে এসে যোগদান করেন৷ বাকিদের হাতে তৃণমূলের জেলা দফতরেই দলীয় পতাকা তুলে দেওয়া হয়৷
advertisement
যে প্রার্থীরা মঙ্গলবার সকালে তৃণমূলে যোগ দিয়েই বিকেলেই টিকিট পেলেন তাঁরা হলেন-
advertisement
কৃষ্ণনগর উত্তর- অভিনব ভট্টাচার্য৷
কল্যাণী- অতীন্দ্র নাথ মণ্ডল৷
ঝাড়গ্রাম- মঙ্গল সোরেন৷
রানিবাঁধ- তনুশ্রী হাঁসদা৷
বাঁকুড়া- অনুপ মণ্ডল৷
বড়জোরা- গৌতম মিশ্র (শ্যাম)৷
তুফানগঞ্জ- শিবশঙ্কর পাল৷
সামশেরগঞ্জ- নুর আলম৷
লালগোলা- আব্দুল আজিজ৷
জলঙ্গি- বাবর আলি৷
হাড়োয়া- মুফতি আব্দুল মাটিন (মাটিন সাহেব)৷
advertisement
নন্দীগ্রাম- পবিত্র কর৷
মঙ্গলবার সকালে যোগ দিয়ে যাঁরা বিকেলে টিকিট পেলেন, তাঁদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম পবিত্র কর৷ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এই বিজেপি নেতা মঙ্গলবারই সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস৷
পবিত্র কর ছাড়াও কোচবিহারের তুফানগঞ্জ থেকে প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পালকে প্রার্থী করেছে তৃণমূল৷ মঙ্গলবার তিনিও শাসক দলে যোগ দেন৷ কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত অভিনব ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে৷ তিনিও মঙ্গলবার সকালেই শাসক দলে যোগ দেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate List Update: সকালে যোগদান, বিকেলেই টিকিট! নন্দীগ্রাম সহ এক ডজন কেন্দ্রে বড় চমক দিল তৃণমূল
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
  • তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ।

  • তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শ্রেয়া পাণ্ডে—প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা।

  • ডোর টু ডোর ঘুরছেন তৃনমূল প্রার্থী শ্রেয়া পান্ডে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement