advertisement

TMC Candidate List: বিধানসভা ভোটে প্রথম বার লড়াইয়ে কুণাল ঘোষ, বেলেঘাটায় পরেশ পালের জায়গায় প্রার্থী তিনি

Last Updated:

তৃণমূল প্রার্থী তালিকায় একের পর এক চমক রয়েছে। এবার বিধানসভা নির্বাচনে লড়বেন তৃণমূলের মুখপাত্র, সাংবাদিক কুণাল ঘোষ। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বেলেঘাটা কেন্দ্রে লড়বেন এবার। 

Kunal Ghosh
Kunal Ghosh
কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কালীঘাটে নিজের বাড়ির দলীয় কার্যালয় থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল নেত্রী। বেলেঘাটায় কুণাল ঘোষ! বিধানসভা ভোটে প্রথম বার লড়াইয়ে কুণাল ঘোষ। বেলেঘাটা থেকে প্রার্থী হলেন তিনি। চার বারের বিধায়ক পরেশ পালের জায়গায় এলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
advertisement
রাজ্যের ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস৷ এ দিন কালীঘাটে নিজের বাসভবন থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রত্যাশিত ভাবেই তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে একাধিক বড় নাম৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দার্জিলিংয়ের তিনটি আসনে তৃণমূল লড়ছে না৷ ওই তিনটি আসনে লড়বে অনীত থাপার দল৷ তাদের সঙ্গে জোট করেছে তৃণমূল৷ ওই তিনটি আসন বাদ দিয়ে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে বিধায়করা টিকিট পাননি, তাঁদের অন্য ভাবে কাজে লাগাবে দল৷ ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা৷ বেলেঘাটা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন কুণাল ঘোষ৷ পুরনো কেন্দ্র থেকেই টিকিট পাচ্ছেন মন্ত্রী জাভেদ আলি খান, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরা।উল্লেখযোগ্যদের মধ্যে টিকিট পাননি বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী৷ বারাসত থেকে প্রার্থী করা হয়েছে সব্যসাচী দত্ত৷ প্রত্যাশিত ভাবেই বেহালা পশ্চিম কেন্দ্রে টিকিট পাননি পার্থ চট্টোপাধ্যায়৷ টিকিট পাননি বেলেঘাটার বিধায়ক পরেশ পাল৷
advertisement
তবে দুর্নীতিতে নাম জড়ালেও টিকিট পেয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জ্যোতিপ্রিয় মল্লিকরা৷ কয়েকদিন আগেই আইন দফতর থেকে সরানো হলেও ফের টিকিট পেয়েছেন মন্ত্রী মলয় ঘটক৷ বীরভূমে টিকিট পেয়েছেন অনুব্রতর বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত কাজল শেখ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate List: বিধানসভা ভোটে প্রথম বার লড়াইয়ে কুণাল ঘোষ, বেলেঘাটায় পরেশ পালের জায়গায় প্রার্থী তিনি
Next Article
advertisement
নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের বাজি 'সাইলেন্ট কিলার'...! বিজেপি-র ঘর ভেঙে বড় চাল দিল শাসক দল
নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের বাজি 'সাইলেন্ট কিলার'...! বিজেপি-র ঘর ভেঙে বড় চাল দিল শাসক দল
  • নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের বাজি 'সাইলেন্ট কিলার'...!

  • বিজেপি-র ঘর ভেঙে বড় চাল দিল শাসক দল

  • ভূমিপুত্রের মুখোমুখি ভূমিপুত্র!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement