advertisement

TMC Candidate List: উত্তর থেকে দক্ষিণ, 'সব' ভেবেই প্রার্থী বাছাই মমতার! কী কী চমক দিলেন তৃণমূল নেত্রী, দেখুন...

Last Updated:

TMC Candidate List: রবিবার প্রার্থী ঘোষণা নিয়ে একদম নতুন চিত্র দেখা গেল ব্রিগেডের ময়দানে।

চমকের প্রার্থী তালিকা
চমকের প্রার্থী তালিকা
কলকাতা: ২০২৪-এর লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তার আগেই রাজ্যের ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছে একাধিক চমক। নিজের ভাষণের শুরুতেই দলনেত্রী মমতা জানিয়ে দিয়েছিলেন, তিনি ব্রিগেড ময়দানের র‌্যাম্পে ৪২ আসনের প্রার্থীদের সঙ্গে নিয়ে হাঁটবেন। সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে ঘোষণা করলেন ৪২ কেন্দ্রে প্রার্থীদের নাম। আর প্রার্থীরা মঞ্চে উঠে দলনেত্রীর পিছন পিছন হাঁটলেন র‌্যাম্প দিয়ে। এ ভাবে প্রার্থী তালিকা আগে কখনও ঘোষণা করেননি মমতা। কিন্তু রবিবার প্রার্থী ঘোষণা নিয়ে একদম নতুন চিত্র দেখা গেল ব্রিগেডের ময়দানে।
৪২ আসনের তৃণমূল প্রার্থী কারা? দেখুন…
advertisement
আলিপুরদুয়ার – প্রকাশচিক বড়াইক
আরামবাগ-মিতালি বাগ
আসানসোল- শত্রুঘ্ন সিনহা
বহরমপুর- ইউসুফ পাঠান
বালুরঘাট- বিপ্লব মিত্র
বনগাঁ-বিশ্বজিৎ দাস
বাঁকুড়া-অরূপ চক্রবর্তী
বারাসত- কাকলী ঘোষ দস্তিদার
বর্ধমান পূর্ব- ডক্টর শর্মিলা সরকার
advertisement
ব্যারাকপুর-পার্থ ভৌমিক
বসিরহাট-হাজী নুরুল ইসলাম
বীরভূম- শতাব্দী রায়
বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল
বোলপুর-অসিত মাল
বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ
কোচবিহার- জগদীশ চন্দ্র বাশুড়িয়া
দার্জিলিং- গোপাল লামা
ডায়মন্ডহারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
দমদম- সৌগত রায়
ঘাটাল- দেব
হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
হাওড়া-প্রসূন বন্দ্যোপাধ্যায়
যাদবপুর- সায়নী ঘোষ
জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়
জঙ্গিপুর-খলিলুর রহমান
ঝাড়গ্রাম-কালীপদ সোরেন
জয়নগর-প্রতিমা মন্ডল
advertisement
কাঁথি-উত্তম বারিক
কলকাতা দক্ষিণ- মালা রায়
কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
কৃষ্ণনগর-মহুয়া মৈত্র
মালদা দক্ষিণ- শাহনওয়াজ আলী রহমান
মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়
মথুরাপুর-বাপি হালদার
মেদিনীপুর-জুন মালিয়া
মুর্শিদাবাদ-আবু তাহের খান
পুরুলিয়া-শান্তিরাম মাহাতো
রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
রানাঘাট- মুকুট মণি অধিকারী
শ্রীরামপুর-কল্যাণ বন্দ্যোপাধ্যায়
তমলুক-দেবাংশু ভট্টাচার্য
উলুবেড়িয়া- সাজদা আহমেদ
ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই তালিকায় রয়েছে একের পর এক চমক। এবার প্রথা ভেঙে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা৷ ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হল ব্রিগেডের মঞ্চ থেকে। প্রার্থী ঘোষণার জন্য অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন মমতা।
advertisement
উল্লেখযোগ্য ভাবে, রাজ্যের ৪২টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল। এর ফলে একটা বিষয় নিশ্চিত যে, রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের আর কোনও সম্ভাবনা নেই। তৃণমূল রাজ্যে একাই লড়াই করতে চলেছে। যা বেশ কিছু দিন আগে থেকেই বলে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate List: উত্তর থেকে দক্ষিণ, 'সব' ভেবেই প্রার্থী বাছাই মমতার! কী কী চমক দিলেন তৃণমূল নেত্রী, দেখুন...
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement