advertisement

TMC Candidate List: ৪২ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের! বিরাট চমক! কে কোন কেন্দ্রে প্রার্থী হল, দেখুন

Last Updated:

TMC Candidate List: তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হল ব্রিগেডের মঞ্চ থেকে।

প্রার্থী তালিকা ঘোষণা মমতার
প্রার্থী তালিকা ঘোষণা মমতার
কলকাতা: ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই তালিকায় রয়েছে একের পর এক চমক। এবার প্রথা ভেঙে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা৷ ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হল ব্রিগেডের মঞ্চ থেকে। প্রার্থী ঘোষণার জন্য অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন মমতা।
একনজরে দেখে নিন, কোথায় কাকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
আলিপুরদুয়ার – প্রকাশচিক বড়াইক
advertisement
আরামবাগ-মিতালি বাগ
আসানসোল- শত্রুঘ্ন সিনহা
বহরমপুর- ইউসুফ পাঠান
বালুরঘাট- বিপ্লব মিত্র
বনগাঁ-বিশ্বজিৎ দাস
বাঁকুড়া-অরূপ চক্রবর্তী
বারাসত- কাকলী ঘোষ দস্তিদার
বর্ধমান পূর্ব- ডক্টর শর্মিলা সরকার
ব্যারাকপুর-পার্থ ভৌমিক
বসিরহাট-হাজী নুরুল ইসলাম
বীরভূম- শতাব্দী রায়
বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল
বোলপুর-অসিত মাল
advertisement
বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ
কোচবিহার- জগদীশ চন্দ্র বাশুড়িয়া
দার্জিলিং- গোপাল লামা
ডায়মন্ডহারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
দমদম- সৌগত রায়
ঘাটাল- দেব
হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
হাওড়া-প্রসূন বন্দ্যোপাধ্যায়
যাদবপুর- সায়নী ঘোষ
জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়
জঙ্গিপুর-খলিলুর রহমান
ঝাড়গ্রাম-কালীপদ সোরেন
জয়নগর-প্রতিমা মন্ডল
কাঁথি-উত্তম বারিক
কলকাতা দক্ষিণ- মালা রায়
কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
কৃষ্ণনগর-মহুয়া মৈত্র
মালদা দক্ষিণ- শাহনওয়াজ আলী রহমান
advertisement
মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়
মথুরাপুর-বাপি হালদার
মেদিনীপুর-জুন মালিয়া
মুর্শিদাবাদ-আবু তাহের খান
পুরুলিয়া-শান্তিরাম মাহাতো
রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
রানাঘাট- মুকুট মণি অধিকারী
শ্রীরামপুর-কল্যাণ বন্দ্যোপাধ্যায়
তমলুক-দেবাংশু ভট্টাচার্য
উলুবেড়িয়া- সাজদা আহমেদ
এবারের প্রার্থী তালিকায় চমক একাধিক। এত দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন কালীঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন তৃণমূল নেত্রী। কিন্তু এ বার তাতেও ব্যতিক্রম। নজিরবিহীন ভাবে, ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করলেন মমতা।
advertisement
উল্লেখযোগ্য ভাবে, রাজ্যের ৪২টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল। এর ফলে একটা বিষয় নিশ্চিত যে, রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের আর কোনও সম্ভাবনা নেই। তৃণমূল রাজ্যে একাই লড়াই করতে চলেছে। যা বেশ কিছু দিন আগে থেকেই বলে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate List: ৪২ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের! বিরাট চমক! কে কোন কেন্দ্রে প্রার্থী হল, দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement