রাতের অন্ধকারে জড়ো হয়েছিল 'ওঁরা', পুলিশ ঘিরে ধরতেই যা পাওয়া গেল!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
তিন কুখ্যাত দুষ্কৃতিকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১৫ টিরও বেশি অপরাধমূলক কার্যকলাপ করার অভিযোগ রয়েছে। গতকাল রাতে এই দুষ্কৃতিদের সোনাপট্টি রোড থেকে গ্রেফতার করা হয়।
কলকাতা: তিন কুখ্যাত দুষ্কৃতিকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১৫ টিরও বেশি অপরাধমূলক কার্যকলাপ করার অভিযোগ রয়েছে। গতকাল রাতে এই দুষ্কৃতিদের সোনাপট্টি রোড থেকে গ্রেফতার করা হয়। ওখানে তারা অপরাধমূলক কাজের জন্য জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ দুই রাউন্ড গুলি এবং একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
ধৃতদের আজ আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজত এর নির্দেশ দেন। গোটা ঘটনায় বাগুইআটি থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলার রুজু করে তদন্ত চালাচ্ছে। ধৃতদের নাম সুবীর সরকার ওরফে টাকলা, দেবু মুখার্জী ওরফে দেবা, জামির শিকারি ওরফে বাবুসোনা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 25, 2025 10:18 PM IST










