৩ বছরের সম্পর্কে বান্ধবীকে বলেছিলেন, 'আমি পুলিশ!' ইউনিফর্ম পরে এন্টালি থানায় ঢুকতেই যা হল! তাজ্জব সবাই
- Reported by:Amit Sarkar
- Published by:Tias Banerjee
Last Updated:
দীপ্তেন্দু বাগ নিজেকে রাজ্য পুলিশের ইন্সপেক্টর পরিচয় দিয়ে বান্ধবীর সঙ্গে তিন বছর সম্পর্ক রেখেছিলেন। এন্টালি থানায় পুলিশের পোশাক পরে যেতেই যা হল!
নিজেকে রাজ্য পুলিশের ইন্সপেক্টর হিসেবে পরিচয় দিয়ে বান্ধবীর সঙ্গে দীর্ঘ তিন বছর সম্পর্কে ছিলেন দীপ্তেন্দু বাগ, ক্যানিয়ার মালিরধর গ্রামের বাসিন্দা। আজ সকালে তাঁর প্রতারণার পর্দাফাঁস হয় যখন তিনি রাজ্য পুলিশের পোশাক পরে বান্ধবীকে নিয়ে ঢুকে পড়েন এন্টালি থানায়।
তরুণীর কাছে নিজের পরিচয় প্রমাণ করতে পুলিশের পোশাক পরে থানায় ঢোকেন দীপ্তেন্দু। ঘটনাটি ঘটে সকাল সাড়ে দশটা নাগাদ। তাঁর দাবি, তিনি একজন ইনস্পেক্টর এবং থানার অনেকের সঙ্গেই ‘যোগাযোগ’ রয়েছে।
advertisement
advertisement
তবে থানায় কর্তব্যরত অফিসারদের সন্দেহ হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তরুণী জানান, তিনি তিন বছর ধরে ওই যুবককে পুলিশ অফিসার বলেই চিনে এসেছেন। কিন্তু তদন্তে বেরিয়ে আসে—পুরোটাই ভুয়ো। দীপ্তেন্দু পুলিশের কোনও সদস্য নন।
এরপরই তাঁকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। অভিযুক্তকে আজই শিয়ালদা আদালতে তোলা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, প্রতারণা, ছদ্মবেশ ধারণ ও সরকারি পোশাক ব্যবহার-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 20, 2025 1:57 PM IST










