advertisement

কংগ্রেসের বিক্ষোভে হিন্দ সিনেমায় বন্ধ ‘The Accidental Prime Minister’ ছবির প্রদর্শন

Last Updated:
#কলকাতা: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বায়োপিক  ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির রিলিজের অনেক আগের থেকেই বিতর্ক শুরু হয়েছিল ৷ দেশের বিভিন্ন শহরে ছবি রিলিজ নিয়েই একসময় সংশয় দেখা গিয়েছিল ৷ শেষপর্যন্ত অবশ্য ছবিটি মুক্তি পেয়েছে ৷ কলকাতার প্রায় সব হলেই ছবি মুক্তি পেলেও প্রথম দিন হিন্দ সিনেমার সামনে বিক্ষোভও দেখান কংগ্রেস সমর্থকরা ৷ যার জেরে হিন্দ আইনক্সে আপাতত বন্ধই করে দেওয়া হল দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির প্রদর্শন ৷
আজ, শুক্রবারই মুক্তি পেয়েছে মনমোহন সিংয়ের বায়োপিকের ৷ ছবি মুক্তির প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থকরা ৷ রাস্তায় বসে প্রতিবাদ করেন কংগ্রেস কর্মীরা ৷ কংগ্রেসের বিক্ষোভে শেষপর্যন্ত বন্ধ ছবির প্রদর্শন ৷ এদিন সকালে মাত্র আধঘণ্টা সিনেমা চলার পরই প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয় ছবিটির ৷  দর্শকদের নিরাপত্তার স্বার্থেই ছবি বন্ধের সিদ্ধান্ত হিন্দ সিনেমা কর্তৃপক্ষের ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কংগ্রেসের বিক্ষোভে হিন্দ সিনেমায় বন্ধ ‘The Accidental Prime Minister’ ছবির প্রদর্শন
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement