TET Scam Case | Manik Bhattyacharya: প্রাথমিক TET দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে তলব ইডির, আগামিকাল হাজিরা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
TET Scam Case: গত শুক্রবার ইডির তল্লাশির সময় মানিক ভট্টাচার্যের বাড়িতেও তল্লাশি চালানো হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে। সেই সূত্রেই মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছে বুধবার।
#কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে এবার তলব করল ইডি। আগামিকাল বেলা ১২ টায় তাঁকে ইডি দফতরে হাজির হতে বলা হয়েছে বলে সূত্রের খবর। তাঁকে বেশ কিছু নথি ও ব্যাঙ্কের কাগজপত্র নিয়ে যাওয়ার জন্যও বলা হয়েছে বলে জানা যাচ্ছে (TET Scam Case | Manik Bhattyacharya)।
ইতিমধ্যে গত শুক্রবার ইডির তল্লাশির সময় মানিক ভট্টাচার্যের বাড়িতেও তল্লাশি চালানো হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে। সেই সূত্রেই মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছে বুধবার। তাঁকে বেশ কিছু নির্দিষ্ট নথি, ব্যাঙ্ক ডিটেলসও আনতে বলা হয়েছে। পার্থর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিতে মানিক ভট্টাচার্যের নোট ছিল বলেও সূত্রের খবর (TET Scam Case | Manik Bhattyacharya)।
advertisement
advertisement
এদিকে আজ ভোরবেলা ভুবনেশ্বর থেকে রওনা দিয়ে সকাল বেলাই এদিকে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় পৌঁছ যায় ইডি৷ সোমবার রাতে ভুবনেশ্বর এইমস-এই রাখা হয় ধৃত মন্ত্রীকে৷ এর পর পরিকল্পনা অনুযায়ী আজ সকালের বিমানেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হয়৷ বিমানবন্দর থেকে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে৷ গতকালই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ ইডি (ED) আদালত৷
advertisement
গত শুক্র-শনিবার রাজ্যের যে ১৪টি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার মধ্যে ছিল মানিক ভট্টাচার্যের বাড়িও। সূত্রের দাবি, অভিযান চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও সিডি উদ্ধার করা হয়েছে। এর আগে স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ মামলায় চলতি মাসেই কলকাতা হাই কোর্টের নির্দেশানুযায়ী নিজের ও পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব জমা দিতে হয় পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে।
Location :
First Published :
Jul 26, 2022 4:22 PM IST










