advertisement

নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ টেট পরীক্ষার্থীদের

Last Updated:

ফল প্রকাশের পর নিয়োগের কোনও খবর না আসায় ধোঁয়াশায় প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা ৷

#কলকাতা: ফল প্রকাশের পর নিয়োগের কোনও খবর না আসায় ধোঁয়াশায় প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা ৷ নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল হলেন প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা ৷
গত ৩১ তারিখ সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানান,‘৪১ হাজার ৬২৮ টি পদে প্রার্থীদের প্যানেল তৈরি হয়ে গিয়েছে ৷ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের নিয়ম বিধি মেনে প্রশিক্ষিত সফল প্রার্থীদেরই আগে সুযোগ দেওয়া হয়েছে ৷ ১১ হাজার ৩০০ প্রশিক্ষিত প্রার্থীর প্যানেল তৈরির পর বাকি শূন্য পদে যোগ্যতা অনুযায়ী অপ্রশিক্ষিত প্রার্থীরা সুযোগ পেয়েছেন ৷’
advertisement
নিয়োগের কোনও ই-মেল বা সংবাদ না পেয়ে প্রাথমিক শিক্ষা দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন টেট পরীক্ষার্থীরা ৷ গতকাল থেকেই বিক্ষোভে বসেন কয়েকজন ৷ দ্বিতীয় দিনে বিক্ষোভকারীদের হঠিয়ে দিল পুলিশ ৷ ১ বিক্ষোভকারীকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ আহত হন প্রতিবন্ধী পরীক্ষার্থী শুভাশিস ভট্টাচার্য ৷ আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বিধাননগর হাসপাতালে ৷
advertisement
advertisement
প্রথম পর্যায়ে ডাক পেয়েছেন নির্বাচিত ১২ হাজার প্রার্থী ৷ মূলত জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসেই চলছে কাউন্সেলিং পর্ব ৷ শুধু চারটি জেলার ক্ষেত্রে পৃথক স্থানে চলছে কাউন্সেলিং ৷ উত্তর ২৪ পরগনা জেলার প্রার্থীদের কাউন্সেলিং চলছে বারাসতের প্যারীচরণ সরকার গভর্নমেন্ট হাইস্কুলে ৷ আলিপুরের হেস্টিংস হাউসে হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার প্রার্থীদের কাউন্সেলিং ৷ বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলে হচ্ছে বর্ধমান জেলার নির্বাচিত প্রার্থীদের কাউন্সেলিং এবং আলিপুরের হেস্টিংস হাউসে চলছে দক্ষিণ ২৪ পরগনার প্রার্থীদের কাউন্সেলিং ৷
advertisement
নির্বাচিত প্রার্থীদের এসএমএস ও ইমেলের মাধ্যমে কাউন্সেলিং-এর স্থান ও সময় জানিয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ প্রথম তালিকার কাউন্সেলিং শেষে ডাকা হবে দ্বিতীয় তালিকার প্রার্থীদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ টেট পরীক্ষার্থীদের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement