advertisement

চাকরির দাবিতে টেট পরীক্ষার্থীদের অবরোধ, ২০০৯ টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে প্রশ্ন

Last Updated:

শিক্ষক পদে নিয়োগের দাবিতে বারাসতের রবীন্দ্র ভবনের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল ২০০৯-এর টেট পরীক্ষার্থীরা ৷

#কলকাতা: ফের টেট পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বারাসত ৷ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে বারাসতের রবীন্দ্র ভবনের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল ২০০৯-এর টেট পরীক্ষার্থীরা ৷
২০১৫ সালে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রায় সম্পূর্ণ ৷ অথচ ২০০৯-এ যারা টেট পরীক্ষায় পাশ করেছেন তাদের নিয়োগ না করেই শূন্যপদ ভরাতে নতুন করে আবারও টেট পরীক্ষার কথা ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ অবিলম্বে শূন্য পদে তাদের নিয়োগের দাবি তুলেছেন ২০০৯-এর টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ৷
তাদের অভিযোগ, আগেরবারের টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ২০১৫-এর টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকার ৷ ২০০৯-১০ সালে প্যানেল লিস্ট প্রকাশের দাবি নিয়ে এদিন রাস্তায় নামেন প্রাথমিক শিক্ষক পদে বহু চাকরিপ্রার্থী, যারা টেট উত্তীর্ণ ৷
advertisement
advertisement
১৩৩১টি শূন্য পদের জন্য ২০০৯-১০ সালে বিজ্ঞপ্তি বার হয় ৷ বাম সরকারের আমলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হলেও পরে তা বাতিল হয়ে যায় ৷ আবারও ওই শূন্যপদগুলির জন্য ২০০৯-১০ সালের বিজ্ঞপ্তি অনুসারে ফর্ম ফিলাপ করা পরীক্ষার্থীরা ২০১৪ সালে আবার পরীক্ষায় বসেন ৷ প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী টেটে উত্তীর্ণ হন বলে দাবি চাকরিপ্রার্থীদের ৷ তাদের অভিযোগ, পাশ করা সত্ত্বেও নিয়োগের জন্য কেউ কোনও ডাক পাননি ৷
advertisement
নিয়োগের দাবি নিয়ে বুধবার সকাল থেকেই বিক্ষোভে সামিল টেট পরীক্ষার্থীরা ৷ উল্লেখ্য, এর আগে মালদহেও এই একই দাবি নিয়ে পথে নেমেছিলেন ২০০৯-১০ সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চাকরির দাবিতে টেট পরীক্ষার্থীদের অবরোধ, ২০০৯ টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে প্রশ্ন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement