advertisement

SMS এলেও মেলেনি নিয়োগপত্র, বিক্ষোভ প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীদের

Last Updated:

প্রাথমিক শিক্ষকপদে প্যানেলে নাম ওঠার পরও মেলেনি নিয়োগপত্র ৷

#আলিপুরদুয়ার: ফের প্রাথমিক শিক্ষকপদের নিয়োগপত্র না পেয়ে বিক্ষোভ সামিল হলেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ৷ প্রাথমিক শিক্ষকপদে প্যানেলে নাম ওঠার পরও মেলেনি নিয়োগপত্র ৷ তাই মঙ্গলবার নিয়োগপত্রের নামে আলিপুরদুয়ার ডিপিএসসির অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা ৷
বিক্ষোভকারীরা জানান, কিছু দিন আগে আলিপুরদুয়ারের প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের এসএমএস আসলেও এখনও দেওয়া হয়নি নিয়োগপত্র ৷ তাই নেপালি ভাষার শিক্ষক পদে আবেদনকারী ওই ২৯ জন এদিন বিক্ষোভে সামিল হন ৷
প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ ৷ অথচ এখনও বিভিন্ন জেলায় অব্যাহত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ অব্যাহত ৷ ফলপ্রকাশের পর এতদিন কেটে যাওয়া সত্ত্বেও সংসদ কোনও উদ্যোগ না নেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা ৷
advertisement
advertisement
তবে শুধু আলিপুরদুয়ার নয়, বারাসত, বর্ধমানে, বীরভূম বিভিন্ন জেলাতেই টেট নিয়ে অব্যাহত অসন্তুষ্টি ৷ কখনও দুর্নীতি, কখনও প্যানেলে কারচুপি সব অভিযোগ নিয়ে চলছে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া ৷ এমনকি আগামী টেটে পরীক্ষার বিজ্ঞপ্তিও কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
SMS এলেও মেলেনি নিয়োগপত্র, বিক্ষোভ প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীদের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement