advertisement

টেন্ডার ছাড়া আর কোনও বরাত নয়, স্বচ্ছতা আনতে কড়া নবান্ন

Last Updated:

সরকারি টেন্ডারে ঘুঘুর বাসা ভাঙতে আরও কড়া নবান্ন। স্বচ্ছতা ফেরাতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অর্থ দফতরের ঘোষণা, এবার থেকে টেন্ডার ছাড়া কোনও সরকারি সংস্থাকে কাজের বরাত দেওয়া যাবে না।

#কলকাতা: সরকারি টেন্ডারে ঘুঘুর বাসা ভাঙতে আরও কড়া নবান্ন। স্বচ্ছতা ফেরাতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অর্থ দফতরের ঘোষণা, এবার থেকে টেন্ডার ছাড়া কোনও সরকারি সংস্থাকে কাজের বরাত দেওয়া যাবে না। সরকারি এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট দফতরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
টেন্ডার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জমা পড়ছিল নবান্নতে। অভিযোগ, সরকারি টেন্ডার প্রক্রিয়ার নামে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। কী ভাবে তৈরি হয়েছিল এই ঘুঘুর বাসা?
advertisement
অভিযোগ, টেন্ডার প্রক্রিয়ায় বিস্তর বেনিয়ম চলছে। বিভিন্ন বেসরকারি ও সরকারি সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার নামে মাঝখান থেকে টাকা লুঠছে দালালরা। এরসঙ্গে চাপ তৈরি করছিল সরকারের অধীনে থাকা সংস্থাগুলি। বিভিন্ন দফতরগুলিকে তারা চাপ দিতে শুরু করছিল। দাবি ছিল তাদের পাশাপাশি নির্দিষ্ট বেসরকারি সংস্থাকেও কাজ দেওয়া হোক।
advertisement
গত পাঁচই জুলাই নবান্নে পর্যালোচনা বৈঠকেই ফল্টি টেন্ডার নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেন্ডারে স্বচ্ছতা ফেরাতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।
ঘুঘুর বাসা ভাঙতে নির্দেশ দেন মুখ্যসচিব মলয় দেকে। ওই বৈঠকের পরই নির্দেশিকা জারি করল অর্থ দফতর। যেখানে ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র নগরন্নোয়ন দফতরকে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টেন্ডার ছাড়া আর কোনও বরাত নয়, স্বচ্ছতা আনতে কড়া নবান্ন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement