advertisement

Tea seller dies in Kolkata: দোকানের সামনেই মৃত্যুফাঁদ! কলকাতার ফুটপাথে চা বিক্রেতার মর্মান্তিক পরিণতি, সাক্ষী থাকলেন স্ত্রী

Last Updated:

ওই চা বিক্রেতাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে যান তাঁর স্ত্রী লক্ষ্মী অধিকারী৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: স্ট্র্যান্ড রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক চা বিক্রেতার৷ ফুটপাতের উপরে বিদ্যুতের খোলা তারে সংস্পর্শে এসেই ওই চা বিক্রেতার মৃত্যু হয় বলে অভিযোগ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
জানা গিয়েছে, মৃত ওই চা বিক্রেতার নাম সুভাষ অধিকারী (৩৭)৷ এ দিন সন্ধ্যা বিকেলে ফুটপাথে রাখা একটি ঝাঁটা তুলে আনতে যান ওই যুবক৷ তখনই একটি বেসরকারি সংস্থার লাগানো আলোর তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি৷
advertisement
advertisement
ওই চা বিক্রেতাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে যান তাঁর স্ত্রী লক্ষ্মী অধিকারী৷ কিন্তু ওই যুবককে স্পর্শ করতেই তিনিও তড়িদাহত হন৷ যদিও ভাগ্যক্রমে তাঁর কোনও ক্ষতি হয়নি৷ এর পর স্থানীয়রা লাঠি দিয়ে ওই যুবককে সরিয়ে এনে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ যদিও সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
ওই চা বিক্রেতার স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত বেসরকারি সংস্থার কর্তাদের বিরুদ্ধে বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে হেয়ার স্ট্রিট থানা৷ অভিযোগ, ওই সংস্থা নিজেদের দফতরের বাইরে সৌন্দর্যায়নের জন্য কিছু আলো লাগিয়েছিল, যদিও সেই সমস্ত আলোর ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ৷ এ দিন সেই আলোর সঙ্গে ঝুলে থাকা তারেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই চা বিক্রেতা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tea seller dies in Kolkata: দোকানের সামনেই মৃত্যুফাঁদ! কলকাতার ফুটপাথে চা বিক্রেতার মর্মান্তিক পরিণতি, সাক্ষী থাকলেন স্ত্রী
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement