Tarapith: তারাপীঠের কাছেই ভয়ঙ্কর কাণ্ড, শুধুই কান্নার রোল! খুব সাবধানে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tarapith: তিন জনকে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।
কলকাতা: তারাপীঠ থেকে ফেরার সময় ঘন কুয়াশা থাকার কারণে রাস্তা দেখতে না পারায় একটি মোটর ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটে কালনার সেনেরডাঙ্গা গ্রামের কালনা ও হুগলীর বৈচি সড়কে।
এই দুর্ঘটনায় আহত হয় ১৫ জন। তিন জনকে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে কালনা থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায়।
advertisement
আরও পড়ুন: সন্দেশখালি কাণ্ডে আক্রান্ত আধিকারিকদের বিরুদ্ধেই FIR! প্রশ্ন তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ED
এদিকে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে এক পিক আপ ভ্যান বোঝাই নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ। আনুমানিক এই কাফ সিরাপের মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। রায়গঞ্জের পানিশালা থেকে গঙ্গারামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
advertisement
বুধবার সাড়ে ১০টা নাগাদ রায়গঞ্জের রূপাহারে দেখা গেল এমন দৃশ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন সকাল ৭ টা নাগাদ রূপাহারে ওই পিক আপ ভ্যানটিকে আটক করে পুলিশ উদ্ধার হয় ৬০ পেটি নিষিদ্ধ কাফ সিরাপ। আটক করা হয়েছে পিক আপ ভ্যান চালককে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রূপাহার এলাকায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 10, 2024 2:22 PM IST







