advertisement

টালা সেতুর বিকল্প লেভেল ক্রসিং চালু

Last Updated:

কোন পথ দিয়ে, কীভাবে গাড়ি নিয়ে যাবেন দেখে নিন

#কলকাতা: টালা ব্রিজের বিকল্প লেভেল ক্রসিং তৈরির কাজ শেষ। এবার এখান দিয়ে চলাচল করতে পারবে ছোট ও পণ্যবাহী গাড়ি। রেল ও পুরসভার সহায়তায় লেভেল ক্রসিং তৈরি হল চিৎপুর ব্রিজের পাশে।
টালা সেতু ভাঙার কাজ শুরু হয়ে গেছে। বিকল্প হিসাবে চাপ বাড়ছিল বেলগাছিয়া ও চিৎপুর সেতু। রেলের কাছে রাজ্য সরকারের তরফে আবেদন করা হয়েছিল লেভেল ক্রসিং তৈরি করার জন্য। নানা জটিলতা কাটিয়ে অবশেষে চালু হল টালার বিকল্প লেভেল ক্রসিং একেবার চিৎপুর ব্রিজের পাশে। ফলে এখান দিয়ে রেল ইয়াডে সহজেই আসা যাওয়া করতে পারবে পণ্যবাহী গাড়ি ও ছোট গাড়ি। যেহেতু রাত ৮টার পরে আর চক্ররেল চলাফেরা করবে না ফলে বি টি রোড ও শ্যামবাজারের মধ্যে যোগাযোগ অনেক মসৃণ হবে বলে মনে করছে পরিবহণ সংগঠন ও ট্রাফিক বিভাগের সদস্যরা।
advertisement
১ মাস আগেই পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে লেভেল ক্রসিং নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব। গঠন করা হয় চার সদস্যের টাস্ক ফোর্স। তার পরেই দ্রুততার সঙ্গে এগোয় কাজ। অবশেষে সেই লেভেল ক্রসিং তৈরির কাজ শেষ হল।
advertisement
চিৎপুর রেল ইয়াডের একপাশে রয়েছে কাশীপুরের খগেন চ্যাটার্জি রোড ও ব্রজদয়াল সাহা রোড। বাগবাজারের দিকে রয়েছে প্রাণনাথ মুখোপাধ্যায় রোড। এই ৩ রাস্তার মাঝখানে রয়েছে রেল লাইন। তার দু-প্রান্তে বসানো হয়েছে লেভেল ক্রসিংয়ের বুম গেট। তৈরি হয়ে গেছে গেটম্যানের জন্য ঘর। রেলের অংশে রয়েছে ২০০ মিটার রাস্তা। সেই রাস্তায় স্লিপারের সঙ্গে যথাযথ ভাবে ঢালাই করে দেওয়া হয়েছে। দু'দিকের রাস্তা প্রায় ১৫ ফুট করে চওড়া করে দেওয়া হয়েছে। যেখান দিয়ে অনায়াসে ৩টি গাড়ি পাশাপাশি চলাচল করতে পারবে। লাইনের দু'পাশে প্রায় সাড়ে ৭০০ মিটার রাস্তার সংষ্কার করে ফেলেছে কলকাতা পুরসভা। ভারী গাড়ি চলাচল করবে তাই এমন ভাবে ঢালাই করা হয়েছে যাতে রাস্তার কোনও ক্ষতি না হয়। রেলের তরফ থেকেও জানানো হয়েছে, তারাও ১৫ ইঞ্চি পুরু সিমেন্টের ঢালাই করেছে।
advertisement
লেভেল ক্রসিং চালু হয়ে যাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। আপাতত ঠিক হয়েছে আজ থেকে, সকাল ৬'টা থেকে লকগেট দিয়ে সব গাড়ি বাগবাজার হয়ে শ্যামবাজার যাবে।
আর চিৎপুর ব্রিজের পাস দিয়ে নতুন সার্ভিস রোড তৈরি হয়েছে সেই রাস্তা দিয়ে সব বাস মিনিবাস কাশিপুর রোড হয়ে খগেন চ্যাটার্জি রোড হয়ে বি টি রোডে আসবে।
advertisement
কাশিপুর রোড ওয়ান ওয়ে থাকবে। শুধু বাইক আর অটো বাগবাজার যাবে চিৎপুর ব্রিজ হয়ে।
যারা টালা ব্রিজের বদলে বেলগাছিয়া দিয়ে চলা ফেরা করতো তারা সবাই আজ থেকে এই ভাবে চলবে। কলকাতা পুরসভার ১ নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা বলেন, "বি টি রোড, কাশীপুর রোড হয়ে প্রাণনাথ মুখোপাধ্যায় রোড ধরে পণ্যবাহী গাড়ি বাগবাজার-শোভাবাজার হয়ে গংগার পাশ দিয়ে সরাসরি হাওড়ায় চলে যেতে পারবে।" প্রথম দিকে চিন্তা ভাবনায় ছিল এই লেভেল ক্রসিং দিয়ে শুধুমাত্র পণ্যবাহী গাড়ি চলাচল করবে। এখন ঠিক হয়েছে এখান দিয়ে ছোট গাড়ি, প্রয়োজনে বাস চালানো হবে।
advertisement
চিৎপুর লেভেল ক্রসিংয়ের জায়গায় আছে রেলের দুটি লাইন। ফলে অনেকটা সময় কোনও গাড়িকেই এখানে অপেক্ষা করতে হবে না। রাত সাড়ে আটটার পরে চক্ররেল চলাচল বন্ধ হয়ে যায়। তাই লরিগুলিকেও দাঁড়াতে হবে না বেশি সময়। একই সাথে আজ থেকে চাপ কমতে শুরু করেছে চিৎপুর লকগেট সেতুর ওপরে। গোটা কাজের জন্য রাজ্যের খরচ হয়েছে প্রায় ২০ কোটি টাকা। ফলে দোলের দিন থেকেই উত্তর শহরতলি ও উত্তর কলকাতার সঙ্গে মধ্য ও দক্ষিণ কলকাতার যোগাযোগ দ্রুত হচ্ছে।
advertisement
ABIR GHOSHAL
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টালা সেতুর বিকল্প লেভেল ক্রসিং চালু
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement