advertisement

মিষ্টির দোকানেই সোশ্যাল ডিসটেন্সিং-এর ব্যবস্থা!তবে বিক্রি নিয়ে ধন্দে বিক্রেতারা

Last Updated:

স্যানিটাইজার থাকছে তো বটেই সঙ্গে কতটা দূরে দূরে দাঁড়িয়ে মিষ্টি কিনতে পারবেন ক্রেতারা, সেই জাগয়াও চিহ্নিত করা হয়েছে৷

#কলকাতা: লকডাউনে খোলা যাবে মিষ্টির দোকান৷ নির্দিষ্ট সময় (বেলা ১২ থেকে বিকেল ৪) মেনেই খোলা হবে মিষ্টির দোকানগুলি৷ এমনই জানানো হয়েছে সরকারের তরফে৷ সেই কথা মেনে খুলছে কিছু দোকান৷ কিন্তু অনেক মিষ্টির ব্যবসায়ী আবার দোকান খোলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন৷
লকডাউনে মিষ্টির দোকান বন্ধ থাকায় ভীষণভাবে মার খেয়েছিল দুধের ব্যবসা৷ বিক্রি না হওয়ায় গ্যালন গ্যালন দুধ ফেলে দিতে হয়েছিল বিক্রেতাকে৷ সেই কথা মাথায় রেখেই এবার লকডাউনে মিষ্টির দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ তবে এই নিয়ে দু’রকম মত উঠে আসছে মিষ্টি ব্যবসায়ীদের থেকে৷
রাধারমণ মল্লিক ও বলরাম মল্লিকের কর্ণধার সুদীপ মল্লিক প্রস্তুত৷ তিনি জানিয়েছেন যে আপাতত তাদের তিনটি ব্রাঞ্চ খোলা হবে৷ ভবানীপুর, লেক গার্ডেন্স এবং কসবায় তিনটি দোকান খুলবেন তারা ৷ সেখানে নির্দিষ্ট কিছু মিষ্টিই পাওয়া যাবে৷ সঙ্গে পাওয়া যাবে ছানা, পনির৷ সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তাদের এই সিদ্ধান্ত৷ সুদীপের কথায় 'অনেকে মাছ, মাংস খান না৷ তাদের জন্য পনির খাওয়া খুবই জরুরি৷ তাই আমাদের দোকানে এই প্রোডাক্টগুলি থাকবে'৷ করোনা মোকাবিলায় নিজের দোকানে সব রকম ব্যবস্থাও করে ফেলেছেন তিনি৷ স্যানিটাইজার থাকছে তো বটেই সঙ্গে কতটা দূরে দূরে দাঁড়িয়ে মিষ্টি কিনতে পারবেন ক্রেতারা, সেই জাগয়াও চিহ্নিত করা হয়েছে৷ বিক্রি করার জন্য দোকানে লোকও থাকবে হাতে গোনা৷ এর সঙ্গে অনলাইনে অর্ডার করা যাবে বলে স্পষ্ট করেছেন সুদীপ মল্লিক৷ তবে তাঁর আশঙ্কা সময় বেঁধে দেওয়ার ফলে ভিড় বাড়তে পারে৷
advertisement
advertisement
অন্যদিকে ভীম চন্দ্র নাগের পক্ষ থেকে প্রদীপ নাগ দোকান খোলার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন৷ তিনি বলছেন যে করোনার আতঙ্কে কারিগরেরা সবাই নিজের বাড়ি চলে গিয়েছেন৷ আপাতত তাদের ফিরে আসাও মুশকিল৷ সময় বেঁধে দেওয়া নিয়েও তিনি ধন্দ্বে৷ কারণ এই কম সময় কতটাই বা বিক্রি হবে, প্রশ্ন তুলেছেন তিনি৷ তিনি আরও জানান যে রাস্তার ওপরে তাদের দোকান হওয়াতে বহু মানুষ গাড়িতে এসে মিষ্টি কিনে নিয়ে যান৷ ক্রেতারা সেভাবে আসতে পারেন না ভেবেই আপাতত বৌবাজের ভীম নাগের দোকন বন্ধই রাখার সিদ্ধান্ত নিওয়া হয়েছে৷ যদিও তাদের সংগঠন এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেন তার অপেক্ষায় প্রদীপবাবু৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মিষ্টির দোকানেই সোশ্যাল ডিসটেন্সিং-এর ব্যবস্থা!তবে বিক্রি নিয়ে ধন্দে বিক্রেতারা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement