advertisement

ভোটের ময়দানে নেমে পরাজয়, ফের রাজ্যসভাতেই ফিরছেন স্বপন দাশগুপ্ত

Last Updated:

বিধানসভা নির্বাচনে হুগলির তারকেশ্বর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন স্বপন দাশগুপ্ত (Swapan Dasguota)৷

#কলকাতা: ভোটের আগে অনেকে তাঁকে এ রাজ্যে বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অন্যতম দাবিদার বলে অনুমান করেছিলেন৷ রাজ্যসভার সাংসদ থাকা অবস্থাতেই তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল দল৷ কিন্তু বিজেপি-র বাংলা দখলের স্বপ্ন যেমন পূরণ হয়নি, একই সঙ্গে স্বপন দাশগুপ্তও ভোটে পরাজিত হয়েছেন৷ তবে স্বপন দাশগুপ্তকে ফের একবার রাজ্যসভাতেই পাঠানোর সিদ্ধান্ত নিল বিজেপি৷ আগের বারের মতো এবারেও রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবেই সংসদে যাচ্ছেন স্বপন৷
বিধানসভা নির্বাচনে হুগলির তারকেশ্বর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন স্বপন দাশগুপ্ত৷ কিন্তু নির্বাচনে প্রার্থী হওয়ায় নিয়ম মেনেই তাঁকে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হয়৷ কারণ তাঁকে মনোনয়ন করেছিলেন রাষ্ট্রপতি৷ ২০২২ সাল পর্যন্ত রাজ্যসভায় মেয়াদ ছিল স্বপন দাশগুপ্তের৷
স্বপন দাশগুপ্ত নির্বাচনে পরাজিত হওয়ার পর একটি মহল থেকে শোনা যাচ্ছিল, তাঁকে হয়তো বিজেপি রাজ্য সভাপতি করা হতে পারে৷ যদিও সেই সম্ভাবনায় জল ঢেলে ফের সংসদেই ফিরছেন স্বপন৷ এ বিষয় এ দিন সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে৷ তাঁর পদত্যাগের ফলে রাজ্যসভায় একটি আসনই ফাঁকা হয়েছিল৷ সেই আসনেই তাঁকে ফের মনোনীত করেছেন রাজ্যপাল রামনাথ কোবিন্দ৷ ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ওই পদে থাকবেন তিনি৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটের ময়দানে নেমে পরাজয়, ফের রাজ্যসভাতেই ফিরছেন স্বপন দাশগুপ্ত
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement