advertisement

Suvendu Adhikari: ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন শুভেন্দু! হঠাৎ ভূয়সী প্রশংসা...বললেন, ‘বিজেপি ক্ষমতায় এলে পুলিশই...’

Last Updated:

শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর গলায় রাজ্যের পুলিশদের নিষ্কর্মা করে রাখার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এমনকি, সল্টলেক বিজেপি দফতরের সাংবাদিক সম্মেলনেও শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় রাজ্যের নিচুতলার পুলিশকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই।

News18
News18
কলকাতা: হঠাৎ কী হল! এতদিন তাঁর মুখে যাঁদের নিন্দেমন্দ শোনা যেত, তাঁরই মুখে এখন প্রশংসা! রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা শোনা গেল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। শুভেন্দুর মন্তব্য, ‘‘সিবিআই-ইডির প্রয়োজন হবে না, পুলিশের অত্যন্ত পেশাদার আধিকারিক রয়েছেন, যাঁদের কাজে লাগানো হয় না। এপ্রিলে বিজেপি ক্ষমতায় এলে চোরেদের স্বমূলে উচ্ছেদ করবে পুলিশই। তাতে হস্তক্ষেপ করবে না বিজেপি।’’ শুভেন্দু অধিকারী বলেন, “পুরো ব্যবস্থাটা যদি বাংলার পরিবর্তন করতে হয়, সিবিআই-ইডির আদালতে যাওয়ার প্রয়োজন পড়বে না। পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষিত, পেশাদার আধিকারিকরা রয়েছেন, যাঁদের কাজে লাগানো হয় না। বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে, সেই সরকার এখানকার পুলিশকে দিয়ে চোরেদের উচ্ছেদ করবে। স্থায়ী সমস্যার সমাধান হবে।”
এর আগে বাংলার একাধিক ইস্যুতে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। সেটা তিলোত্তমা কাণ্ডই হোক, কিংবা খেজুরিতে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর তদন্ত। একাধিকবার সংবাদমাধ্যমের সামনে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়াতে দেখা গিয়েছে শুভেন্দুকে। কিন্তু, এবার শুভেন্দুর কথায় স্পষ্ট তিনি পুলিশ প্রশাসনের উপর আস্থাভাজন। এর আগেও একাধিকবার বিভিন্ন জনসভা কিংবা সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বলেছেন রাজ্যের শিক্ষিত বুদ্ধিমান যোগ্যতা সম্পন্ন পুলিশদের কাজে লাগানো হয় না।
advertisement
advertisement
শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর গলায় রাজ্যের পুলিশদের নিষ্কর্মা করে রাখার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এমনকি, সল্টলেক বিজেপি দফতরের সাংবাদিক সম্মেলনেও শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় রাজ্যের নিচুতলার পুলিশকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই।
advertisement
আগামী দিনে পুলিশদের কাজে লাগিয়ে বিজেপি কিংবা শুভেন্দু অধিকারী নতুন কোনও রাজনৈতিক পন্থা বের করেন কিনা, সেটাই দেখার। এর আগে শুভেন্দু বিভিন্ন সময় রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে তিলোত্তমা কাণ্ড এবং খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তের মতো ঘটনায় তিনি পুলিশের সমালোচনা করেছিলেন। কিন্তু এবার তার কথায় বোঝা যাচ্ছে যে, তিনি পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন শুভেন্দু! হঠাৎ ভূয়সী প্রশংসা...বললেন, ‘বিজেপি ক্ষমতায় এলে পুলিশই...’
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement