advertisement

Suvendu Adhikari: আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি, অমিত শাহের মন্ত্রককে চিঠি শুভেন্দুর!

Last Updated:

Suvendu Adhikari: আধাসামরিক বাহিনী মোতায়েন করা হোক আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে! এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি
কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি
কলকাতা: আধাসামরিক বাহিনী মোতায়েন করা হোক আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে! এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, বিরোধী দলনেতার অভিযোগ, “আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার বাকি তথ্যপ্রমাণ লোপাট করতে বুধবার মধ্যরাতে হামলার ঘটনা ঘটে।” এই মর্মেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে আরজি কর-এ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে চিঠি লিখলেন শুভেন্দু। পাশাপাশি ফের যাতে নথি নষ্ট না করা হয় সে ব্যাপারে সিবিআইয়ের ডাইরেক্টরকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
advertisement
সূত্রের খবর, তৃণমূলকে নিশানা করে আরজিকরে গত রাতের ঘটনাকে মধ্যরাতের ‘তাণ্ডব’ আখ্যা দিয়ে এর বিস্তারিত উল্লেখ রয়েছে এই চিঠিতে। ট্যুইট করে শুভেন্দু নিজেই চিঠি দেওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে জানান। তাঁর অভিযোগ, আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার বাকি তথ্যপ্রমাণ লোপাট করতেই বুধবার মধ্যরাতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি, অমিত শাহের মন্ত্রককে চিঠি শুভেন্দুর!
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement