advertisement

Suvendu Adhikari: হাইকোর্টে বিরাট স্বস্তি শুভেন্দু অধিকারীর! 'সেই' ট্যুইট নিয়ে স্থগিতাদেশ, তুমুল শোরগোল

Last Updated:

Suvendu Adhikari: অভিযোগ, বিতর্কিত ট্যুইটে 'লেডি কিম' শব্দবন্ধ ব্যবহার করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা হাই কোর্টে স্বস্তি শুভেন্দুর
কলকাতা হাই কোর্টে স্বস্তি শুভেন্দুর
কলকাতা: কলকাতা হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর। 'কয়লা ভাইপো' টুইট বিতর্কে শিশু সুরক্ষা কমিশনের নোটিসের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। ২ সপ্তাহের মধ্যে শিশু সুরক্ষা কমিশনের হলফনামা তলব। ৩ সপ্তাহ পর ফের শুনানি।
প্রসঙ্গত, গত বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার শুনানিতে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণ জানান, যে ট্যুইটের বিরোধিতা করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেখানে 'কয়লা ভাইপো'র কথা বলা হয়েছে! ইনি কে? তা জানতে চান বিচারপতি। তিনি বলেন, "মামলকারী তো তাঁর ট্যুইটে কারও নাম ব্যবহার করেননি।"
advertisement
advertisement
অভিযোগ, বিতর্কিত ট্যুইটে 'লেডি কিম' শব্দবন্ধ ব্যবহার করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। এদিন শুনানি চলাকালীন বিচারপতি ভট্টাচার্য বলেন, "লেডি কিম! তিনি কে? কিম জন উন উত্তর কোরিয়ার শাসক বলে জানি। তাঁকেই কী বলা হয়েছে? না কী মজা ছিল?"
advertisement
গত বছর ১৩ নভেম্বর শুভেন্দু অধিকারী একটি ট্যুইট করেছিলেন। সেই ট্যুইটকে কেন্দ্র করে তাঁকে শোকজ নোটিস পাঠায় পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন। ওই ট্যুইট নিয়ে তাঁকে ৩ বার নোটিস পাঠানো হয়। কমিশনের এই নোটিস খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলেনতা। বুধবার এই মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন শুভেন্দুর আইনজীবী বলেন, "শিল্পা দাস নামে এক মহিলা কমিশনে অভিযোগ করেন। তার ভিত্তিতে নোটিস পাঠিয়েছে কমিশন।" এরপরেই বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, "যিনি অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে এই ট্যুইটের কী সম্পর্ক রয়েছে? তাঁর কি কোনও ক্ষতি বা স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে?" কমিশনের আইনজীবী জানান, অভিযোগকারিণী একজন মা। বিরোধী দলনেতার ওই মন্তব্য শিশু অধিকার লঙ্ঘন করে! একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানকে কটাক্ষ করার অভিযোগ রয়েছে।
advertisement
এর উত্তরে কমিশনের উদ্দেশে বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, "যদি অভিযোগ সত্যিও হয়, তা হলে মামলকারীর বিরুদ্ধে পদক্ষেপ করার কোনও ক্ষমতা আপনাদের রয়েছে?" কমিশনের আইনজীবী জানান, অভিযোগের গুরুত্ব বুঝে অনুসন্ধান করা হয়। কমিশন নিজেও শুনানি করে। তার পর আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হতে পারে। এবার সেই মামলার শুনানিতেই কমিশনের হলফনামা তলব করলেন বিচারপতি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: হাইকোর্টে বিরাট স্বস্তি শুভেন্দু অধিকারীর! 'সেই' ট্যুইট নিয়ে স্থগিতাদেশ, তুমুল শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement