advertisement

Sukanta Majumdar Supports Dilip Ghosh: গরুর দুধে সোনা তত্ত্বে দিলীপের পাশে সুকান্ত! বিজেপি গরু বিজ্ঞানীদের দল,কটাক্ষ তৃণমূলের

Last Updated:

২০১৯ সালের নভেম্বর মাসে বিজেপি-র সদ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ গরুর দুধে সোনা আছে বলে দাবি করেন (Sukanta Majumdar Supports Dilip Ghosh)৷

দিলীপের পাশেই সুকান্ত৷
দিলীপের পাশেই সুকান্ত৷
#কলকাতা: দিলীপ ঘোষের (Dilip Ghosh) গরুর দুধে সোনা পাওয়ার তত্ত্বকে কার্যত সমর্থনই করলেন দলের নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷ তাঁর ব্যাখ্যা, গরুর দুধে সোনা (Gold in cow milk) পাওয়া নিয়ে দিলীপ ঘোষ যা বলেছিলেন, তা অতিরঞ্জিত করে পেশ করেছিল বিরোধী দলগুলি৷ বিজেপি-র নতুন রাজ্য সভাপতির (BJP new West Bengal president Sukanta Majumdar)এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের কটাক্ষ, 'বিজেপি গরু বিজ্ঞানীদের দল৷'
২০১৯ সালের নভেম্বর মাসে বিজেপি-র সদ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করেছিলেন, 'ভারতীয় গরুর বৈশিষ্ট হচ্ছে তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেই জন্য দুধের রং একটু হলদে হয়৷ গরুর যে কুঁজ থাকে, তার মধ্যে স্বর্ণ নাড়ি থাকে৷ সেখানে সূর্যের আলো পড়লে তার থেকে সোনা তৈরি হয়৷ তাই জার্সি গরুর দুধ দিয়ে পুজো করা উচিত নয়৷' দিলীপ ঘোষের এই বক্তব্য নিয়ে সেই সময় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল৷ যদিও নিজের বক্তব্যেই অনড় থাকেন দিলীপ৷ পরবর্তী সময়েও রাজনৈতিক তর্কবিতর্কে দিলীপ ঘোষের গরুর দুধে সোনা পাওয়ার তত্ত্ব বার বার উঠে এসেছে৷
advertisement
advertisement
সোমবারই আচমকা দিলীপ ঘোষের জায়গায় সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar Supports Dilip Ghosh) রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছে বিজেপি৷ দায়িত্ব পাওয়ার পর নিজের পূর্বসূরির ভূয়সী প্রশংসা করেছেন বালুরঘাটের সাংসদ৷ এমন কি, দিলীপ ঘোষের দেওয়ার গরুর দুধে সোনা পাওয়ার তত্ত্বকেও জানিয়েছেন তিনি৷
advertisement
সুকান্ত বলেন, 'এটা সমর্থন বা অসমর্থনের বিষয় নয়৷ বিষয়টিকে অন্যভাবে পেশ করা হয়েছে৷ সেই সময় একটি আন্তর্জাতিক জার্নালে ভারতীয় গরুর দুধে সোনার অস্তিত্ব নিয়ে একটি পেপার বেরিয়েছিল৷ আমিও সেই সময় এটা পড়েছিলাম৷ সেটাই দিলীপদা বলেছিলেন৷ আমাদের যারা রাজনৈতিক বিরোধী তাঁরা এই বিষয়টিকে অতিরঞ্জিত করে পেশ করেন৷ খাবার খেলে তো শরীরে আয়রন তৈরি হয়৷ তার মানে তো এই নয় যে সেই লোহার টিএমটি বার দিয়ে বাড়ি বানাবেন৷ সবার সমালোচনাকে স্বাগত জানাই, কিন্তু একটু পড়াশোনা করে সমালোচনা করলে ভাল হয়৷ '
advertisement
বিজেপি-র নতুন রাজ্য সভাপতির এ হেন মন্তব্যকেও কটাক্ষ করেছে তৃণমূল৷ গরুর দুধে সোনা নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, 'ওদের পুরো দলটাই গরু বিজ্ঞানীদের দল৷ সেটা যারা বিশ্বাস করার করবে৷ '
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar Supports Dilip Ghosh: গরুর দুধে সোনা তত্ত্বে দিলীপের পাশে সুকান্ত! বিজেপি গরু বিজ্ঞানীদের দল,কটাক্ষ তৃণমূলের
Next Article
advertisement
রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! কোন জেলায় কত? চূড়ান্ত করল কমিশন!
রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! কোন জেলায় কত? চূড়ান্ত করল কমিশন!
  • রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

  • কোন জেলায় কত? চূড়ান্ত করল কমিশন!

  • আগামী ৭ এপ্রিলের মধ্যেই ঢুকছে বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement