কেন্দ্রীয় বাহিনীকে 'ঝাঁটা' মারতে এলে ওরা কি বসে থাকবে নাকি...?' বাহিনী নিয়ে বিস্ফোরক সুকান্ত!
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Sukanta Majumdar: বাইপাসের ধারের একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার। সেখানেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক নিদান দিতে শোনা গেল রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদকে। ঠিক কী বললেন তিনি?
কলকাতা: রাজ্যে শুক্রবারই এসে পৌঁছেছে সেন্ট্রাল ফোর্স। জেলায় জেলায় পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শোনা গেল বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত ভট্টাচার্যের মুখে। বাইপাসের ধারের একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার।
সেখানে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের এলার্জি আছে কেন্দ্রীয় বাহিনীর উপর কারণ তাঁরা জানে কেন্দ্রীয় বাহিনী আসলে তারা যেভাবে দেদার ভোট লুট এবং ছাপ্পা মারে সেটা করা যাবে না। সে কারণে বিধায়ক থেকে নেতা বা কর্মী কেন্দ্রীয় বাহিনীর নাম শুনলেই ঝাঁটা মারার কথা বলছে। তবে মনে রাখবেন তৃণমূলের নেতা বা কর্মীরা কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মারলে তারা চুপ করে বসে থাকবে না, যা করার করবে।”
advertisement
advertisement
অন্যদিকে শুভেন্দু অধিকারীকে জুতো দেখানোর ঘটনায় আদালতের পর্যবেক্ষণ প্রসঙ্গে সুকান্ত এদিন ফের কটাক্ষ করেন শাসকদল তৃণমূলকে। তাঁর কথায়, “রাজ্যে কোনও কিছুই নিরাপদ নয় কারণ নিরাপত্তা দেওয়া সম্ভব নয় পুলিশের পক্ষে সেটা আবারও প্রমাণিত। বারবার আক্রমণ হয়েছে বিজেপি নেতাকর্মীদের উপর। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদারের উপর। কারণ নিরাপত্তা দিতে সক্ষম হয়নি পুলিশ।”
advertisement
একইসঙ্গে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থান প্রসঙ্গে সুকান্তর মন্তব্য, “আগেও বলেছিলাম রাজ্য যতবার সুপ্রিম কোর্টে যাবে এই ঘটনা নিয়ে, ততবার থাপ্পর খাবে। আজকেও ফের একবার সুপ্রিমকোর্টের কাছে সেটাই খেল। কিন্তু এদের লজ্জা নেই।”
advertisement
পাশাপাশি তৃণমূলের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি, রাজীব কুমারের নাম প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে প্রতিক্রিয়া দেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, “তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় কাকে পাঠাবে পুরোটাই তাঁদের বিষয়। তবে এটা বোঝা যাচ্ছে যে প্রাক্তন আমলা রাজীব কুমারকে, যিনি বাঙালি নন, তাঁকে রাজ্যসভায় পাঠানোর মানে স্পষ্ট হয়ে যাচ্ছে রাজীব কুমার সারদা কাণ্ডে লাল ডায়রি ও অন্যান্য ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিলেন তারই ঋণ শোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2026 7:55 AM IST









