advertisement

পাকিস্তান মানচিত্র থেকে মুছে যাক, চান শহিদ সুদীপ বিশ্বাসের বোন

Last Updated:

মঙ্গলবার ভোরের এয়ারস্ট্রাইক নিয়ে কী বলছেন পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবার-পরিজনরা?

#কলকাতা: ১২ দিনের মাথায় প্রত্যাঘাত। পুলওয়ামায় জঙ্গিহানার জবাব দিল ভারত। বালাকোটের জইশ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। মঙ্গলবার ভোরের এয়ারস্ট্রাইক নিয়ে কী বলছেন পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবার-পরিজনরা? খোঁজ নিল নিউজ
১৪ ফেব্রুয়ারি, ২০১৯ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানা৷ হামলায় প্রাণ যায় চল্লিশজন সিআরপিএফ জওয়ানের। স্বজন হারানোর স্মৃতি এখনও টাটকা চল্লিশটি পরিবারে। এরই মধ্যে প্রত্যাঘাত।
পুলওয়ামা হামলার বারোদিনের মাথায় বালাকোটে এয়ার স্ট্রাইক ভারতীয় বায়ুসেনার। গুঁড়িয়ে দেওয়া হল জইশ-ই-মহম্মদের ঘাঁটি। ভারত সরকারের এই পদক্ষেপ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি হাওড়ার বাউড়িয়ার বাসিন্দা মিতা সাঁতরা। চোদ্দই ফেব্রুয়ারির জঙ্গিহানায় স্বামী বাবলুকে হারিয়েছেন মিতা। তিনি মনে করেন, যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না। পাশাপাশি, জওয়ানদের সুরক্ষা নিয়েও সওয়াল করেছেন মিতা।
advertisement
advertisement
ভিন্ন মত নদিয়ার হাঁসপুকুরিয়ার বিশ্বাস পরিবার। পুলওয়ামা হামলায় প্রাণ হারান এই পরিবারেরই ছেলে, সাতাশ বছরের সুদীপ বিশ্বাস। সুদীপের বোন ঝুম্পা বিশ্বাস বলেন, ‘আমরা খুশি। পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে দেওয়া উচিত।’
কেউ চাইছেন শান্তি। কেউ চাইছেন প্রতিশোধ। অভিন্ন শুধু আপনজনকে হারানোর যন্ত্রণা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাকিস্তান মানচিত্র থেকে মুছে যাক, চান শহিদ সুদীপ বিশ্বাসের বোন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement