advertisement

রোজভ্যালিকাণ্ডে সুদীপ বন্দোপাধ্যায়ের জামিন !

Last Updated:

শর্ত সাপেক্ষে জামিন পেলেন রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

#ভুবনেশ্বর:  শর্ত সাপেক্ষে জামিন পেলেন রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওড়িশা হাইকোর্টে জামিন মঞ্জুর তৃণমূল সাংসদের ৷ ২৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি ৷
অসুস্থতার কারণেই তৃণমূল সাংসদের জামিন মঞ্জুর এদিন করে আদালত ৷ সিবিআই-এর প্রভাবশালী তত্ত্ব খারিজ করে আদালত ৷ গ্রেফতারের সাড়ে চার মাস পর জামিন পেলেন সাংসদ ৷ ২৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি জে পি দাস ৷
ওড়িশা হাইকোর্টের বিচারপতি জে পি দাস রোজভ্যালি মামলায় এদিন শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন তৃণমূল সাংসদের ৷ নিজের পাসপোর্ট জমা রাখতে হবে সুদীপবাবুকে ৷ পাশাপাশি তদন্ত চলাকালীন কোনও প্রভাব খাটাতে পারবেন না ৷ সাক্ষীদের বিরুদ্ধেও প্রভাব খাটানো যাবে না ৷ এছাড়া তদন্তের স্বার্থে সিবিআই কর্তারা যখনই তাঁকে ডাকবেন, তখনই হাজিরা দিতে হবে সুদীপবাবুকে ৷ এই সমস্ত বেশ কয়েকটি শর্তেই এদিন জামিন মঞ্জুর করা হয় তৃণমূল সাংসদের ৷ আগামীকাল, শনিবারই ছাড়া হতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রোজভ্যালিকাণ্ডে সুদীপ বন্দোপাধ্যায়ের জামিন !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement