advertisement

পঞ্চায়েতেও কি কেন্দ্রীয় বাহিনী? এবার আদালতে শুভেন্দু

Last Updated:

পঞ্চায়েত ভোট প্রসঙ্গে একগুচ্ছ দাবির উল্লেখ করা হয়েছে শুভেন্দুর আর্জিতে। যেমন, কোনও এক অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণেই পঞ্চায়েত নির্বাচন করানোর দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।

#কলকাতা: রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই করানো হোক পঞ্চায়েত ভোট। এবার এই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিতে আদালতে দায়ের করলেন জনস্বার্থ মামলা।
শুধু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই নির্বাচন নয়, পঞ্চায়েত ভোট প্রসঙ্গে একগুচ্ছ দাবির উল্লেখ করা হয়েছে শুভেন্দুর আর্জিতে। যেমন, কোনও এক অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণে পঞ্চায়েত নির্বাচন করানোর দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।
advertisement
আদালতে জানানো আবেদনে শুভেন্দু দাবি করেছেন, পঞ্চায়েত ভোটের আসন পুর্নর্বিন্যাস (ডিলিমিটেশন) সঠিক ভাবে করা হয়নি৷ নিজের আর্জিতে আইন মেনে নির্দিষ্ট পদ্ধতিতে এই পুর্নর্বিন্যাস করানোর দাবি জানিয়েছেন শুভেন্দু।
advertisement
এছাড়া, বিজেপি নেতার দাবি, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ে নানা ভাবে হেনস্থার শিকার হতে হয় বিজেপি প্রার্থীদের। তাই, বিডিও অফিসের পাশাপাশি, জেলাশাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের দফতরেও পঞ্চায়েতের মনোনয়ন পত্র দাখিলের সুযোগ দেওয়া হোক প্রার্থীদের।
advertisement
পঞ্চায়েত ভোটে ব্যাপক কারচুপি এবং হিংসার আশঙ্কা করছে বিরোধী বিজেপি। তাঁদের দাবি, বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতেও বাধা দেওয়া হতে পারে। ভয় দেখানো হতে পারে ভোটারদেরও। তাই বিধানসভা, লোকসভা ভোটের মতো পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুর চড়াচ্ছে পদ্মশিবির।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েতেও কি কেন্দ্রীয় বাহিনী? এবার আদালতে শুভেন্দু
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement