advertisement

‘কেন এত ঢিলেমি দিচ্ছেন’, বাগুইআটির কাণ্ড নিয়ে পুলিশি বৈঠকে ক্ষোভ ডিজির

Last Updated:

বাগুইআটি কাণ্ড নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে৷ রাজ্য পুলিশের ঢিলেমি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন বারংবার৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: সদ্য ঘটে যাওয়া বাগুইআটির কিশোরদের হত্যা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে৷ এ বার সব জেলার এসপি ও সিপিদের নিয়ে জরুরি বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য৷ তিনি বললেন, ‘‘কেন আপনারা এত ঢিলেমি দিচ্ছেন৷’’ বিভিন্ন জেলার এসপি ডিজির ক্ষোভের মুখে পড়েন বলেই খবর সূত্রের৷
বাগুইআটি কাণ্ড নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে৷ রাজ্য পুলিশের ঢিলেমি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন বারংবার৷ পুলিশি তদন্তে ঢিলেমির অভিযোগও তুলেছেন অনেকে৷ সেই পরিস্থিতি পুলিশের ডিজির এই বৈঠক থেকে দেওয়া বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রশাসনিক মহলে৷ সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, বৈঠক থেকে ডিজি বার্তা দিয়ে নির্দেশ দিয়েছেন, প্রতিটি থানার ও প্রত্যেক পুলিশকর্তার মধ্যে যাতে বোঝাপড়া বজায় থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে৷ বাড়তি গুরুত্ব দিতে হবে থানা পরিদর্শনের ক্ষেত্রেও৷ থানা পরিদর্শন করা হচ্ছে কি না, তার রিপোর্ট পাঠাতে হবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে৷ প্রতিটি অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখতে হবে৷ কাজে কোনও রকম ঢিলেমি চলবে না। এসপি ও সিপিদের কড়া বার্তা দেন রাজ্য পুলিশের ডিজি।
advertisement
advertisement
সূত্রের খবর বেশ কয়েকটি জেলার এসপিরা ডিজির ক্ষোভের মুখে পড়েন৷ দৈনিক রিপোর্ট দেওয়ার বিষয়েও এ দিন স্পষ্ট নির্দেশ দিয়েছেন মনোজ মালব্য৷ স্বাভাবিক ভাবে এ কথা বলাই চলে, বাগুইআটি হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে রাজ্যের পুলিশ, প্রশাসন৷
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘কেন এত ঢিলেমি দিচ্ছেন’, বাগুইআটির কাণ্ড নিয়ে পুলিশি বৈঠকে ক্ষোভ ডিজির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement