ফের 'দিদিকে বলো' কর্মসূচীতে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী
Last Updated:
ওয়ার্ডের অনুন্নয়ন নিয়ে একাধীকবার কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েছেন তারা৷ কিন্তু তারপরও কোনও কাজ হয়নি৷
#কলকাতা: ফের "দিদিকে বলো" কর্মসূচীতে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। ৪০ নং ওয়ার্ডের ঘটনা। এই ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ ছিল যা মন্ত্রীকে পেয়ে উগড়ে দেন স্থানীয়রা।
ওয়ার্ডের অনুন্নয়ন নিয়ে একাধীকবার কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েছেন তারা৷ কিন্তু তারপরও কোনও কাজ হয়নি৷ পানীয় জল থেকে বেহাল রাস্তাঘাট, পথ বাতি থেকে নিকাশী নালা সবেতেই সমস্যা রয়েছে অভিযোগ বাসিন্দাদের৷ আর সেই ক্ষোভই তারা উগড়ে দেন গৌতম দেবের সামনে।
জবাবও দিয়েছেন মন্ত্রী৷ তিনি জানিয়েছেন যে অনেক অভাব-অভিযোগ রয়েছে যা সব মেটানো হবে৷
advertisement
Location :
First Published :
Aug 20, 2019 2:21 PM IST










