advertisement

রাজ্যস্তরের দাবাড়ুর বিরুদ্ধে জোর করে গর্ভপাতের অভিযোগ, আত্মীয়ের হাতে মার খেলেন যুবতী

Last Updated:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল রাজ্যস্তরের দাবাড়ুর বিরুদ্ধে । সোনারপুর থানায় তরুণী অভিযোগ দায়ের করার পর থেকেই পলাতক অভিযুক্ত দাবাড়ু ।

#সোনারপুর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল রাজ্যস্তরের দাবাড়ুর বিরুদ্ধে । সোনারপুর থানায় তরুণী অভিযোগ দায়ের করার পর থেকেই পলাতক অভিযুক্ত দাবাড়ু । তরুণী অভিযোগে আরও জানিয়েছেন যে সম্পর্কের জেরে তিনি গর্ভবতী হয়ে পড়েন ৷ এরপর তাকে গর্ভপাত করতে বাধ্য করা হয় ৷ তারপরও বিয়ের কথা বললেই তার উপর অত্যাচার চালানো হত ৷ তুহিনের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তাকে তুহিন ও তার আত্মীয়রা মারধর করে বলে অভিযোগ ।
অভিযুক্ত দাবাড়ুর বাড়ি গড়িয়ার শ্রীনগর এলাকায়। গত চার বছর ধরে সোনারপুরের যুবতীর সঙ্গে তার সম্পর্ক ছিল । কলেজের বাইরে তাদের প্রথম আলাপ হয় ৷ এরপর তারা গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ অভিযোগে তিনি আরও জানিয়েছেন যে একাধিকবার তরুণীকে নিজের বাড়িতে নিয়ে যায় দাবাড়ু ৷ তখন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় ৷ এর জেরে গর্ভবতী হয়ে পড়ে যুবতী ৷
advertisement
advertisement
গর্ভপাত করানোর পর তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন দাবাড়ু ৷ এমনকী তার সঙ্গে যোগাযোগও কমিয়ে ফেলে ৷ দাবাড়ুর বাড়িতে এই বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত ও তার দিদিমা তারকে মারধরও করে বলে অভিযোগ ৷ এরপর থানায় অভিযোগ দায়ের করে তরুণী ৷ তারপর থেকেই খোঁজ মিলছে না না দাবাড়ুর ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যস্তরের দাবাড়ুর বিরুদ্ধে জোর করে গর্ভপাতের অভিযোগ, আত্মীয়ের হাতে মার খেলেন যুবতী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement