advertisement

বিধানসভায় রাজ্য বাজেট, কক্ষের বাইরে চলছে বিরোধীদের বিক্ষোভ

Last Updated:
#কলকাতা: শুক্রবার দুপুর দুটোয় বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট ৷ ক্ষমতায় ফিরে দ্বিতীয়বার আসার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে তৃণমূল সরকার ৷ বাজেট পেশ করার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্ত্রীসভায় এটি অনুমোদন করানো হবে ৷
আগামী বছরই রয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বাজেটে গ্রামের উপর বিশেষ জোর দেবে সরকার ৷
অর্থমন্ত্রী অমিত মিত্র এদিন বিধানসভায় জানাবেন যে, নোট বাতিলের জন্য রাজ্য সরকারের কতটা ক্ষতি হয়েছে ৷ কর ব্যবস্থায় নয়া কী ছাড় দেবে রাজ্য সরকার সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ ৷ সূত্রের খবর, অর্থমন্ত্রী রাজস্ব সংগ্রহবের জন্য জিএসটির উপর আস্থা রাখছেন ৷ বকেয়া কর সংগ্রহের লক্ষ্যে বাজেটে বিভিন্ন ছাড়ের কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷
advertisement
advertisement
অন্যদিকে, বিধানসভাকাণ্ড ও সম্পত্তি রক্ষা আইনের প্রতিবাদ জানিয়ে নজিরবিহীন ভাবে একযোগে বাজেট বয়কট করছে বাম ও কংগ্রেস। তবে তাতে যে বিধানসভা বিরোধীশূন্য হয়ে যাচ্ছে তা নয় ৷ উপস্থিত থাকবেন বিজেপি বিধায়করা ৷
এদিকে বিধানসভার বাইরে এদিন নকল অধিবেশন বসিয়ে প্রতীকী বাজেটও পেশ হওয়ার কথা রয়েছে । বাজেট বয়কটের ঘোষণার সময়ই সরকারের পদক্ষেপের প্রতিবাদে প্রতীকী বাজেট পেশের কথা ঘোষণা করেন বামফ্রন্ট ও কংগ্রেস ৷বৃহস্পতিবার দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। বিধানসভাকাণ্ড দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন রাজ্যপাল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিধানসভায় রাজ্য বাজেট, কক্ষের বাইরে চলছে বিরোধীদের বিক্ষোভ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement