advertisement

সম্প্রীতির উৎসব রাখি নিয়েও রাজনীতি করছে তৃণমূল, কটাক্ষ দিলীপ ঘোষের

Last Updated:
#কলকাতা: আজ পবিত্র রাখি উৎসব ৷ সকাল থেকেই সাজো সাজো রব সর্বত্র ৷ সেই খুশির আমেজ ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়েও ৷ দলের মহিলাকর্মীরা তাদের সহকর্মীদের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন । নিজেদের মধ্যে ভালবাসা এবং সম্প্রীতির বন্ধনকে মজবুত করলেন তারা । তবে, তৃণমূলের রাখিবন্ধন উৎসবের পিছনে নাকি রয়েছে শুধুই রাজনীতি । এমনটাই দাবি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ৷
দিলীপ ঘোষের দাবি,
সম্প্রীতির উৎসব নিয়েও রাজনীতি করছে রাজ্যের শাসক দল ৷ রাখি একটা সাংস্কৃতিক উৎসব ৷ লোকদেখানো রাখিবন্ধন বন্ধ হোক ৷ প্রকৃত সম্প্রীতি রক্ষা করুক তৃণমূল ৷ পঞ্চায়েতে বিরোধী বোর্ড আটকাতে সন্ত্রাস করছে তৃণমূল ৷
advertisement
গত শুক্রবার পঞ্চায়েত মামলার জট কেটেছে ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়া আসনগুলিতে ফল ঘোষণা করা হবে ৷ আলাদা করে ভোট করার কোনও প্রয়োজন নেই ৷ দেশের সর্বোচ্চ আদালতের রায় রাজ্য সরকারের তরফে যাওয়ার পর থেকেই ফের অশান্তি শুরু হয় জেলায় জেলায় ৷ এই হামলার জন্য বিজেপি কাঠগড়ায় তুলেছে তৃণমূলকেই ৷ এর পাশাপাশি সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেও আদালতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে বিজেপি ৷ পঞ্চায়েত বোর্ড গঠন সন্ত্রাসমুক্ত করার দাবিতে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ তাদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের বোর্ড গঠনে বাধা দিচ্ছে তৃণমূল ৷
advertisement
তবে, রাখিবন্ধন অনুষ্ঠানের দিন বিজেপির এসমস্ত অভিযোগে পাত্তা দিতে নারাজ তৃণমূলের নেতা নেত্রীরা ৷ রাখি উপলক্ষ্যে আজ সকাল থেকেই সাজো সাজো রব তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ৷ আজ সকালেই সেখানে হাজির হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ আরও বেশ কয়েকজন দলের শীর্ষস্থানীয় নেতারা ৷ তাঁদের হাতে রাখি পড়িয়ে দিচ্ছেন দলেরই মহিলা কর্মীরা ৷ আজকের দিনটা সম্প্রীতির উৎসব হিসেবেই উদযাপন করছেন তৃণমূলের দলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সম্প্রীতির উৎসব রাখি নিয়েও রাজনীতি করছে তৃণমূল, কটাক্ষ দিলীপ ঘোষের
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টে
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement