advertisement

প্রচারে রাজ্যে আসছেন মোদি-যোগী, শিলিগুড়ির জনসভা নিয়ে প্রবল অনিশ্চয়তা

Last Updated:

৩ এপ্রিল শিলিগুড়িতে সভার অনুমতি দিল না এসজেডিএ প্রশাসন ৷ এতে প্রবল ক্ষুব্ধ বিজেপি হাইকমিশন ৷

#কলকাতা: রাজ্যজুড়ে প্রচারে বিজেপির হেভিওয়েটরা ৷ ৩ এপ্রিল গেরুয়া শিবিরের হয়ে রাজ্যে প্রচারে আসছেন নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথ ৷ পদ্মের পালে ভোটের হাওয়া টানতে ৩ এপ্রিল শিলিগুড়িতে জনসভা করার কথা মোদির ৷ অথচ সেই সভাস্থল নিয়েই তৈরি হয়েছে জটিলতা ৷
৩ এপ্রিল শিলিগুড়িতে সভার অনুমতি দিল না এসজেডিএ প্রশাসন ৷ এতে প্রবল ক্ষুব্ধ বিজেপি হাইকমিশন ৷ দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির ৷ একইসঙ্গে চলছে বিকল্পের সভাস্থলের সন্ধান ৷ দলীয় সূত্রে খবর, বিকল্প হিসেবে রেল ময়দানে সভা করার কথা ভাবছে রাজ্য বিজেপি ৷ শিলিগুড়িতে সভাস্থল খুঁটিয়ে দেখতে শুক্রবারই পিএমও থেকে অফিসাররা আসছেন রাজ্যে ৷ সেকারণে সভাস্থল চূড়ান্ত করতে বাড়তি উদ্যোগী রাজ্য বিজেপি ৷
advertisement
অন্যদিকে, এদিন বাংলায় গেরুয়া শিবিরে ভোট টানতে সভা করছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বার্লার হয়ে প্রচার করবেন তিনি ৷ এছাড়াও আরও একটি বড় জনসভাও করবেন বলে খবর ৷ সভায় অমিত শাহ ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়, বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রচারে রাজ্যে আসছেন মোদি-যোগী, শিলিগুড়ির জনসভা নিয়ে প্রবল অনিশ্চয়তা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement