advertisement

৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিন, না-হলে কঠোর ব্যবস্থা, জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি মমতার

Last Updated:

মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা৷ বিক্ষোভের মাঝেই আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর হঁশিয়ারি, '৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে৷ পরিষেবা না শুরু করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷

#কলকাতা: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে চিকিত্‍‌সা পরিষেবা শিকেয় উঠেছে রাজ্যে৷ এ হেন পরিস্থিতিতে এসএসকেএম-এ আন্দোলনকারী ডাক্তারদের অবিলম্বে কাজ শুরু করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী৷ কথা বলেন রোগীর আত্মীয়স্বজনদের সঙ্গে৷
মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা৷ বিক্ষোভের মাঝেই আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর হঁশিয়ারি, '৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে৷ পরিষেবা না শুরু করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷ কাজ না-করলে হস্টেলে থাকা যাবে না৷ সরকারি সাহায্য মিলবে না৷'
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির মাঝেই স্লোগান দিতে থাকেন আন্দোলকারী চিকিত্‍‌সকরা৷ মুখ্যমন্ত্রী তাঁদের বলেন, 'পরিষেবা না-দিলে ডাক্তার হওয়া যায় না৷' জুনিয়র ডাক্তারের উপর হামলার জেরে গোটা রাজ্যের বিভিন্ন হাসপাতালে পরিষেবা দেওয়া বন্ধ করে কর্মবিরতি আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা৷ চরম দুর্ভোগের মুখে পড়েছেন রোগী ও রোগীর আত্মীয়রা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিন, না-হলে কঠোর ব্যবস্থা, জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি মমতার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement