SSC Scam Case: হাজার হাজার চাকরি বাতিল, এবার আন্দোলনের ঝাঁঝ বাড়াতে দিল্লিমুখী চাকরিহারারা! রাজধানীতে কী পরিকল্পনা?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
SSC Scam Case: সুপ্রিম কোর্ট যাতে রায়ের পুনর্বিবেচনা করে, সেই দাবি নিয়ে দিল্লিতে আন্দোলন করতে যাচ্ছেন এসএসসির চাকরিহারা আন্দোলনকারীরা।
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষকের। রাজ্যজুড়ে এই ঘটনার জেরে প্রতিবাদ-আন্দোলন জারি রয়েছে। এবার সেই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে রাজধানী যাচ্ছেন চাকরিহারারা।
দিল্লিতে আন্দোলন করতে যাচ্ছেন এসএসসির চাকরিহারা আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্ট যাতে রায়ের পুনর্বিবেচনা করে, সেই দাবি নিয়ে এবার দিল্লির যন্তরমন্তরে আন্দোলন করবেন তাঁরা।
আরও পড়ুন: ‘যোগ্য কারা-অযোগ্যই বা কারা, তালিকা আছে SSC-CBI উভয়ের কাছেই’, যোগ্যদের বার্তা শিক্ষামন্ত্রীর
আগামী ১৬ এপ্রিল দিল্লি যন্তরমন্তরে কর্মসূচি নিচ্ছেন এসএসসিতে চাকরিহারা আন্দোলনকারীরা। ইতিমধ্যেই দিল্লি পুলিশের থেকে অনুমতি মিলেছে আন্দোলন করার জন্য। ১৫০ জন চাকরিহারা যন্তরমন্তরে আন্দোলন কর্মসূচি করতে পারেন এই মর্মেই পাওয়া গিয়েছে অনুমতি।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ব্যাগে তল্লাশি চালানো হবে’, ক্লাস ৮-৯-এর ছাত্রদের ব্যাগ থেকে যা যা উদ্ধার হল ভাবতে পারবেন না! শেষে পুলিশ ডাকতে হল, কোথায়?
চাকরিহারা আন্দোলনকারীদের অন্যতম মুখ সংগীতা সাহা বলেন, “আমরা সিদ্ধান্ত নেব কীভাবে আমরা যাব। আগামিকাল এসএসসি ভবন অভিযান আছে, সেই অভিযান শেষ হলে আমরা এই বিষয় নিয়ে আলোচনায় বসব। আমরা আগেই দিল্লি পুলিশকে চিঠি দিয়েছিলাম। সেই অনুমতি মিলেছে”।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 10, 2025 6:11 PM IST









